গোধরায় জয় শ্রীরাম না বলায় ৩ কিশোরকে গণপিটুনি! ৬ জনের বিরুদ্ধে অভিযোগ পুলিশে

ফের জয় শ্রী রাম স্লোগান না বলায় হেনস্থার অভিযোগ। এবারের ঘটনাটি মোদী রাজ্যে, গুজরাত দাঙ্গার উৎসস্থলে।

ফের জয় শ্রীরাম স্লোগান না বলায় হেনস্থার অভিযোগ। এবারের ঘটনাটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্যে, গুজরাত দাঙ্গার উৎসস্থলে। ১ অগাস্ট রাত এগারোটা নাগাদ এই ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। তিন কিশোরকেই পরে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ছয় জনের নামে অভিযোগ দায়ের করার কথা জানা গিয়েছে।

জয় শ্রীরাম না বলায় গণপিটুনি গোধরায়

জয় শ্রীরাম না বলায় গণপিটুনি গোধরায়

অভিযোগকারীদের বয়ান অনুযায়ী, তিন বন্ধু সমীর হাফিজ ভগত, সোহেল হাফিজ ভগত এবং সলমন গিতেলি ১ অগাস্ট রাতে চা খেতে বেরিয়েছিল গোধরা শহরের বাবানি মাট্টি এলাকায়। সেই সময় ছয় থেকে সাতজন জয় শ্রীরাম বলতে চাপ দেয়। না বলায় তাদের ওপর হামলা চালানো হয়। ব্যাপক মারধর করা হয় বলেও অভিযোগ। ছুটে পালাতে গেলে তাদের তাড়া করা হয় বলেও অভিযোগ।

কারণ জানাতে অস্বীকার পুলিশ সুপারের

কারণ জানাতে অস্বীকার পুলিশ সুপারের

প্রকাশিত খবর অনুযায়ী, পাঁচমহলের পুলিশ সুপার লীনা পাতিল তিন অভিযোগকারীর অভিযোগ সম্পর্কে জানাতে অস্বীকার করেছেন। তিনি বলেছেন, দুটি গোষ্ঠীর মধ্যে তর্কাতর্কির মধ্যে থেকেই গণ্ডগোল হয়। দুটি গোষ্ঠীর সদস্যরাই একে অপরকে মোটরসাইকেল নিয়ে তাড়া করে বলে অভিযোগ। মুখের লড়াই থেকে হাতাহাতি হয় বলে জানিয়েছে পুলিশ। এসম্পর্কে তাদের হাতে সিসিটিভি ফুটেজ রয়েছে বলে দাবি করেছে স্থানীয় প্রশাসন।

ঘটনায় এফআইআর দায়ের

ঘটনায় এফআইআর দায়ের

যদিও ঘটনার প্রেক্ষতি, তিন সংখ্যালঘু কিশোরের অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করা হয়েছে। সাম্প্রদায়িক সংঘর্ষের জন্য আগে থেকেই যেহেতু গোধরার নাম রয়েছে, সেই জন্য এই ঘটনাকে সাম্প্রদায়িক রূপ দেওয়ার চেষ্টা চলছে বলে জানিয়েছেন পুলিশ সুপার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+