দিল্লির ভজনপুরায় বিল্ডিং বিপর্যয়ে নিখোঁজ তিন পড়ুয়া, ১৩ জন ভর্তি হাসপাতালে
শনিবার রাজধানী দিল্লির ভজনপুরা এলাকায় একটি বিল্ডিং ভেঙে পড়ার ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায়। এই মর্মান্তিক ঘটনায় অনেকের আহত হওয়ার খবর মিলতে শুরু করেছে ইতিমধ্যেই।

পাশাপাশি এখনও পর্যন্ত গুরুতর আহত অবস্থায় ১৩ জনকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা যাচ্ছে। পাশাপাশি ঘটনাস্থল থেকেই এখনও পর্যন্ত তিন পড়ুয়া নিখোঁজ বলেও খবর।
#UPDATE: 13 persons have been shifted to hospital and 3 students are missing. Rescue operations underway. #Delhi pic.twitter.com/ZhI1KnizEu
— ANI (@ANI) January 25, 2020
দিল্লি ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানিয়েছেন, এই ভবনে একটি নির্মীয়মাণ এই বিল্ডিংটিতে একটি কোচিং সেন্টার চলছিল দীর্ঘদিন ধরে। পাশাপাশি দিল্লি ফায়ার সার্ভিসের প্রধান অতুল গর্গ বলেন, বর্তমানে কমপক্ষে তেরো জনকে একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে এবং এখনও তিনজন ছাত্র নিখোঁজ।
এই ঘটনার পর এদিন বিকেল বেলা সাড়ে ৪ টার সময় দমকল বিভাগের কাছে একটি কল আসে বলে জানা যায়। তারপর দমকলের বিশাল বাহিনী ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে বলে জানা যাচ্ছে।












Click it and Unblock the Notifications