নিরাপত্তা বাহিনীর অভিযান, অনন্তনাগে বি-টেকের ২ ছাত্র-সহ মৃত ৩ জঙ্গি
জম্মু ও কাশ্মীরের অনন্তনাগে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে মারা গিয়েছে ৩ জঙ্গি। এর মধ্যে দুই জঙ্গিকে সনাক্ত করা গিয়েছে। তারা হল শ্রীনগরের সৌরার এসা ফজলি এবং কোকেরাং-এর সৈয়দ ওয়ায়িস সফি।
জম্মু ও কাশ্মীরের অনন্তনাগে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে মারা গিয়েছে ৩ জঙ্গি। এর মধ্যে দুই জঙ্গিকে সনাক্ত করা গিয়েছে। তারা হল শ্রীনগরের সৌরার এসা ফজলি এবং কোকেরাং-এর সৈয়দ ওয়ায়িস সফি। এই দুই জঙ্গিই বিটেক-এর পড়া ছেড়ে জঙ্গি দলে যোগ দিয়েছিল।

রবিবার গভীর রাতে অনন্তনাগের হাকুরায় জঙ্গি বিরোধী অভিযান চালাচ্ছিল নিরাপত্তা বাহিনী। এলাকায় জঙ্গিদের লুকিয়ে থাকার খবরেই চালানো হয় অভিযান। ভোরের আলো ফোটার আগেই নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৩ জঙ্গির মৃত্যু হয়। জঙ্গিরা হিজবুল মুজাহিদির এবং তেহরিক ই মুজাহিদিনের সদস্য বলে জানা গিয়েছে।
একাধিক একে ৪৭ রাইফেল, পিস্তল, হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে জম্মু ও কাশ্মীর পুলিশ।
এদিকে এই জঙ্গি মৃত্যুর ঘটনার পরেই শ্রীনগরের বেস কিছু জায়গায় কার্ফু জারি করা হয়। এলাকার স্কুল, কলেজ বন্ধ রাখার কথা জানানো হয়েছে। শ্রীনগর-সহ দক্ষিণ কাশ্মীরে মোবাইল এবং ইন্টারনেট পরিষেবার ওপরও নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন।
#IndianArmy #OpHakura (#Anantnag). Three #Terrorists killed. Operation in progress @adgpi @PIB_India @SpokespersonMoD @JmuKmrPolice @crpfindia
— NorthernComd.IA (@NorthernComd_IA) March 12, 2018












Click it and Unblock the Notifications