গণধর্ষণে ব্যর্থ হয়ে তরুণীকে পুড়িয়ে মারা চেষ্টা তিন যুবকের

লখনউ, ১৯ ডিসেম্বর: গণধর্ষণে ব্যর্থ হয়ে এক যুবতীকে পুড়িয়ে মারা চেষ্টা হল। গুরুতর জখম অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অবস্থা আশঙ্কাজনক। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের সিরগা-র লল্লাপুরা এলাকায়।

পুলিশ সূত্রের খবর, লল্লাপুরে বসবাসকারী এক যুবতীকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করত তিনজন যুবক। এরা হল বাব্বু, গাব্বু এবং পাপ্পু। তিনজনের উৎপাতে কয়েক বছর আগে মেয়েটি স্কুলে যাওয়া ছেড়ে দিয়েছিল। কিন্তু তার পরও তারা মেয়েটির পিছু ছাড়েনি।

কক

২০১৩ সালেও একবার ওই তিন যুবক মেয়েটির সঙ্গে অভব্য আচরণ করে। তখন পুলিশে অভিযোগ জানানো হয়েছিল। এর জেরে আরও ক্ষেপে যায় তারা। বৃহস্পতিবার বিকেলে জোর করে তারা মেয়েটির ঘরে ঢুকে পড়ে। তখন বাড়িতে আর কেউ ছিল না। কিন্তু মেয়েটি প্রাণপণে বাধা দেওয়ায় ধর্ষণ করতে ব্যর্থ হয়। তখন তারা তাঁর গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে দেয়।

চিৎকার-চেঁচামেচিতে প্রতিবেশীরা ছুটে এলে অভিযুক্তরা পালিয়ে যায়। পড়শিরাই তাঁকে হাসপাতালে নিয়ে যায়। ওই যুবতীর শরীরের ৭০ শতাংশ পুড়ে গিয়েছে। ফলে আদৌ তিনি প্রাণে বাঁচবেন কি না, তা নিয়ে সন্দিহান ডাক্তাররা। অভিযুক্তদের ধরতে শুরু হয়েছে তল্লাশি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+