ফের শিরোনামে যোগী রাজ্যের উন্নাও! মহিলাকে টেনে জঙ্গলে নিয়ে যাওয়ার ভিডিও ভাইরাল
মহিলার প্রার্থনা, আবেদন, চিৎকার। সব কিছুই ব্যর্থ। তিন যুবক এক মহিলার শ্লীলতাহানিতে উদ্যত। অপর একজন সেই ছবি তুলছেন। যোগী রাজ্যের এই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে।
মহিলার প্রার্থনা, আবেদন, চিৎকার। সব কিছুই ব্যর্থ। তিন যুবক এক মহিলার শ্লীলতাহানিতে উদ্যত। অপর একজন সেই ছবি তুলছেন। যোগী রাজ্যের এই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে।

ছবিটি খবরের শিরোনামে ওঠে আসা উন্নাওয়ের। পুলিশের তৎপরতায় অভিযুক্ত দুজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি জারি রয়েছে।
তিন যুবক এক মহিলাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে জঙ্গলের দিকে। সঙ্গে চলছে শ্লীলতাহানিও। মহিলা বারবার ছেড়ে দেওয়ার আবেদনও করছেন। যদিও সেই আবেদনে কান নেই উন্মত্ত যুবকদের। যুবকরা ওই মহিলাকে হুমকি দিচ্ছে, সঙ্গে মারধরও করছে। উন্মত্ত যুবকদের চিৎকার এই ভিডিও তাঁরা ভাইরাল করে দেবেন।
সূত্রের খবর অনুযায়ী, গঙ্গাঘাট গ্রামে মহিলার বাড়ি থেকেই তাঁকে টেনে বের করে আনা হয়।
দক্ষিণ উন্নাওয়ের পুলিশ সুপার অনুপ সিং জানিয়েছেন, তিনজন এক মহিলার শ্লীলতাহানি করছে। এই ভিডিও ভাইরাল হয়েছে। অভিযুক্তদের চিহ্নিত করার চেষ্টা চলছে। যদিও পরেই জানা যায় রাহুল ও আকাশ নামে দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। অপর অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে।
#UPDATE Police have arrested two men Rahul and Akash. Search for other is underway. In the video the victim was seen pleading with the men, “Bhaiyya aisa mat karo”. The men continued their act and threatened to make the video clip viral. #Unnao https://t.co/PRUTTMb3Za
— ANI UP (@ANINewsUP) July 6, 2018
মাসখানেক আগেই নয় বছরের এক কিশোরীকে ধর্ষণ করে রক্তাক্ত অবস্থায় এক যুবক ফেলে যায়। তার আগে এপ্রিলে ১৬ বছরের এক কিশোরী বিজেপি বিধায়কের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করে, বিচারের দাবি করে লখনৌতে মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে আত্মহত্যার চেষ্টা করেছিল।












Click it and Unblock the Notifications