কেরলে কমান্ডোদের গুলিতে নিহত তিন মাওবাদী
কেরলের পলক্কড় জেলার আগালির মাঞ্জালান্ডি জঙ্গলে থান্ডারবোল্ট কমান্ডোদের গুলিতে নিহত হল তিন মাওবাদী। আগালি থেকে উটি যাওয়ার রাস্তার ধারে এনকাউন্টারটি শুরু হয় আজ সকালে।
কেরলের পলক্কড় জেলার আগালির মাঞ্জালান্ডি জঙ্গলে থান্ডারবোল্ট কমান্ডোদের গুলিতে নিহত হল তিন মাওবাদী। আগালি থেকে উটি যাওয়ার রাস্তার ধারে এনকাউন্টারটি শুরু হয় আজ সকালে।

কয়েকদিন আগেই গোয়েন্দা সূত্রে খবর পাওয়া যায় যে কেরলের পলক্কড় জেলার আট্টাপাড়ি জঙ্গলে মাওবাদীদের গতিবিধি ক্রমশই বাড়ছে। এরই মাঝে আজ মাওবাদীদের উপস্থিতির খবর পেয়ে সেখানে অভিযান চালায় কেরল পুলিশের বিশেষ এই কমান্ডো বাহিনী।
মাওবাদীদের উপস্থিতি টের পেয়ে পুরো এলাকা ঘিরে ফেলে কমান্ডোরা। সেই সময় কমান্ডোদের লক্ষ্য করে গুলি চালায় মাওবাদীরা। তখন পাল্টা গুলি চালায় কমান্ডোরা। কমান্ডোদের গুলিতে মারা যায় কমপক্ষে তিনজন মাওবাদি। গুলির লড়াই এখনও চলছে বলে জানা গিয়েছে।
২৬/১১-র মুম্বইতে হামলা চলার পর সুরক্ষা কড়াকড়ি করতে কেরল পুলিশ থান্ডারবোল্ট কমান্ডো নামক এই বিশেষ বাহিনী শুরু করে। মূলত মাওবাদী বা অন্যান্য ইনসার্জেন্ট গ্রুপদের রুখতে তাঁদের কাজে লাগানো হলায়।

Click it and Unblock the Notifications