ঝাড়খণ্ডে এনকাউন্টার! ৩ মাওবাদীর মৃত্যু, উদ্ধার প্রচুর অস্ত্র
ঝাড়খণ্ডের গুমলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে এনকাউন্টারে মৃত্যু হল ৩ মাওবাদীর। নিরাপত্তা বাহিনী দুটি একে ৪৭ রাইফেল , দুটি ০.৩১৫ রাইফেল এবং একটি পিস্তল উদ্ধার করেছে সংঘর্ষস্থল থেকে।
ঝাড়খণ্ডের গুমলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে এনকাউন্টারে মৃত্যু হল ৩ মাওবাদীর। নিরাপত্তা বাহিনী দুটি একে ৪৭ রাইফেল , দুটি ০.৩১৫ রাইফেল এবং একটি পিস্তল উদ্ধার করেছে সংঘর্ষস্থল থেকে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সিআরপিএফ-এর ২০৯ কোবরা ব্যাটেলিয়নের জওয়ান এবং ঝাড়খণ্ড পুলিশের জওয়ানরা গুমলায় রবিবার সকালে অভিযান শুরু করেন। দুপক্ষের গুলি যুদ্ধ হয়। তিন মাওবাদীর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। দুপক্ষের গুলি যুদ্ধ চলছে বলে জানা গিয়েছে।

Click it and Unblock the Notifications