বিচারক লোয়ার মৃত্যু মামলা না শুনতে চেয়ে পিছোলেন তিন বিচারপতি, ঘনীভূত রহস্য
বম্বে হাইকোর্টের তিনজন বিচারপতি লোয়া মামলা না শুনতে চেয়ে পিছিয়ে গিয়েছেন।
২০১৪ সালের ১ ডিসেম্বর প্রয়াত হওয়া বিচারক বিএইচ লোয়ার মৃত্যু নিয়ে সন্দেহ তৈরি হওয়ায় মামলা হয়েছে। একপক্ষ বলছে লোয়াকে খুন করা হয়েছে। কারণ তিনি সোহরাবউদ্দিনের বিতর্কিত মামলা শুনছিলেন। তিনি প্রয়াত হওয়ার পরই এই মামলায় অভিযুক্ত বিজেপি নেতা অমিত শাহকে বেকসুর খালাস করা হয়। আবার একটি রিপোর্ট বলছে, একটি বিয়ের অনুষ্ঠানে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে লোয়ার মৃত্যু হয়েছে।

ঘটনা যাই হোক, বম্বে হাইকোর্টের তিনজন বিচারক লোয়া মামলা না শুনতে চেয়ে পিছিয়ে গিয়েছেন। মামলা ছিল লোয়াকে বিষ দিয়ে মারা হয়েছে সেই আবেদন করে। সেখানে দাবি করা হয় রেডিওঅ্যাক্টিভ আইসোটোপ ব্যবহার করে লোয়াকে মেরে ফেলা হয়েছে।
তবে এই মামলা থেকে পিছিয়ে গিয়েছেন বিচারপতি এসবি সুকরে, এসএম মোদক ও স্বপ্না জোশী। সুকরে মনে করছেন লোয়া হৃদরোগে আক্রান্ত হয়ে মরেছেন। মোদক ঘটনার সময় লোয়ার সঙ্গে ছিলেন বলে মামলা থেকে সরে গিয়েছেন। সেই দাবিও মানা যায়। তবে বিচারপতি জোশী কেন সরলেন তার কারণ স্পষ্ট নয়। আর তাতেই ঘনীভূত হচ্ছে রহস্য।
এর আগে সুপ্রিম কোর্টেও বিচারক লোয়ার মৃত্যু নিয়ে শুনানি চলেছে। তবে সেখানেও স্বাভাবিক মৃত্যুর কথাই বলা হয়েছে। নতুন করে হওয়া এই মামলায় কেন বিচারপতিরা একে একে সরলেন তা নিয়ে প্রশ্ন উঠেছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications