ফের রক্তাক্ত কাশ্মীর, বিএসএফের গাড়িতে হামলা চালাল জঙ্গিরা

জম্মু ও কাশ্মীরে ফের একবার অতর্কিতে হামলা চালাল জঙ্গিরা। দীপাবলির আগেই ফের একবার রক্তাক্ত হল ভূস্বর্গ।

জম্মু ও কাশ্মীরে ফের একবার অতর্কিতে হামলা চালাল জঙ্গিরা। দীপাবলির আগেই ফের একবার রক্তাক্ত হল ভূস্বর্গ। জানা গিয়েছে, শ্রীনগরের অদূরে এদিন জঙ্গিরা হামলা চালায়। সীমান্তরক্ষী বাহিনীর গাড়িকে বেছে নিয়ে আক্রমণ করা হয়। অতর্কিত এই হামলায় ইতিমধ্যে পাঁচজন জওয়ানের আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে।

ফের রক্তাক্ত কাশ্মীর, বিএসএফের গাড়িতে হামলা চালাল জঙ্গিরা

কাশ্মীরের পন্থ চকে এই হামলা চালিয়েছে জঙ্গিরা। এই এলাকাটি শ্রীনগরের অদূরে অবস্থিত। ঠিক কীভাবে নাশকতা চালানো হয়েছে, এখনও সেই ব্যাপারে সেনা মুখ খোলেনি। হতাহতের সংখ্যা জানার চেষ্টা চলছে।

কাশ্মীরে যে বিচ্ছিন্নতাবাদী শক্তি ফের একবার ডালপালা মেলার চেষ্টা করছে তা সাম্প্রতিক সময়ে একেরপর এক হামলা বা হামলার চেষ্টার খবরে প্রমাণিত। সেনা ও পুলিশ জঙ্গি দমনে যত কড়া মনোভাব নিচ্ছে, ততই পাল্টা হামলার ঘটনা ঘটছে। পাশাপাশি পাকিস্তানের দিক থেকে সীমান্তপার সন্ত্রাস চালানোর প্রয়াসও বজায় রয়েছে। যা ভারতীয় সেনা বারবার আটকে দিতে সফল হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+