দিল্লিতে লুকিয়ে তিন ISIS জঙ্গি! গ্রেফতার করতে বড় পুরস্কার ঘোষণা NIA-এর

দিল্লিতে তিন আইএস জঙ্গির লুকিয়ে থাকার খবরে তল্লাশি চালাচ্ছে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। তল্লাশি অভিযান চালানোর পাশাপাশি তিন জঙ্গির জন্য ৩ লক্ষ টাকা পুরস্কারের ঘোষণা করা হয়েছে। এই তিন জঙ্গি পুনে আইএস়আইএস মামলায় ওয়ান্টেড। তাদের সঙ্গে দিল্লির সংযোগ পাওয়া গিয়েছে।

পুনে পুলিশের পাশাপাশি এনআইএ-র দল মধ্য দিল্লির বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছে। কিন্তু এখনও কোনও ক্লু পাওয়া যায়নি। তাঁদের খোঁজে এখন ব্যস্ত গোয়েন্দা সংস্থাগুলি। যে তথ্য এখনও পর্যন্ত পাওয়া গিয়েছে, সেই তথ্য অনুযায়ী, তিন জঙ্গি হল মহঃ শাহনওয়াজ আলম ওরফে সফি উজ্জামা ওরফে আবদুল্লা, রিজওয়ান আব্দুল হাজি আলি ও আবদুল্লা ফায়াজ শেখ।

আইএসআইএস

এনআইএ সম্প্রতি পঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, উত্তর প্রদেশ ও উত্তরাখণ্ডের অনেক জায়গায় অভিযান চালায়। অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ-সহ অন্য সন্দেহজনক জিনিসও উদ্ধার করা হয়েছে। উল্লিখিত রাজ্যগুলির ৫০ টিরও বেশি জায়গায় তল্লাশি অভিযান চালানো হয়।

আইসআইস পুনে মডিউল মামলায় এনআইএ ৭ জনকে গ্রেফতার করেছিল। অভিযুক্তরা পুনের কোন্ধওয়ারের একটি বাড়িতে কাজ করছিলেন। যেখানে আইইডি একত্রিত করা হচ্ছিল। এছাড়াও গত বছরে বোমা প্রশিক্ষণ ও উৎপাদন কর্মশালাও তারা পরিচালনা করেছিল বলে প্রমাণ পায় এনআইএ।

এখানেই শেষ নয়। সন্ত্রাসবাদীরা একটি নিয়ন্ত্রিত বিস্ফোরণও পরিচালনা করে। এখনও পর্যন্ত এই কাজের সঙ্গে যুক্ত তিন জঙ্গি এনআইএ-র হাত এড়িয়ে পালিয়ে বেড়াচ্ছে। তবে এনআইএ আধিকারিকরা শীঘ্রই এই তিনজনকে গ্রেফতারের ব্যাপারে আশাবাদী। দিল্লি পুলিশের স্পেশাল সেলও ফেরার জঙ্গিদের খোঁজে হাত লাগিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+