রাম রহিমের পালানোর যড়যন্ত্রে মদত ছিল পুলিশের ৩ কর্মীর, বিস্ফোরক অভিযোগ ঘিরে চাঞ্চল্য
এরা রামরহিমের আদালতে পেশ হওয়ার দিন সিবিআইএর কোর্ট চত্বরে নিরাপত্তার দায়িত্বে ছিল।
ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর যে রাম রহিম কোর্ট চত্বর থেকেই পালানোর ছক কষেছিল, সে তথ্য আগেই উঠে এসেছিল। জানা গিয়েছে, সেই ছক কষতে রাম রহিমকে সাহায্য করেছিল ৩ পুলিশ কর্মী। এই অভিযোগে, হরিয়ানার ওই ৩ পুলিশকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

এই ৩ পুলিশকর্মীর মধ্যে রয়েছে ২ হেড কনস্টেবল ও ১ জন কনস্টেবল। এরা রামরহিমের আদালতে পেশ হওয়ার দিন সিবিআইএর কোর্ট চত্বরে নিরাপত্তার দায়িত্বে ছিল। তাদের কাছে কোর্ট চত্বরের নিরাপত্তা সংক্রান্ত সমস্ত তথ্য ছিল বলে জানানো হয়েছে পঞ্চকুলার ডেপুটি পুলিশ কমিশনারের তরফে।
শুধু তাই নয়, ২৫ আগাস্ট ডেরা প্রধানের নিরাপত্তার দায়িত্বে ছিল ওই পুলিশকর্মীরা। এই ৩ পুলিশ কর্মীর বিরুদ্ধে দেশদ্রোহিতা সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ধারায় মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও আরও ৫ পুলিশ কর্মী যারা ডেরা প্রধানের নিরাপত্তার দায়িত্বে ছিল, তাদেরও বরখাস্ত করা হয়েছে বলে পুলিশসূত্রে জানানো হয়েছে।












Click it and Unblock the Notifications