দামী এলইডি বাল্ব তো কিনছেন, তবে কীভাবে ঠকছেন ভাবতেও পারবেন না
ভারতের বাজারে বিক্রি হওয়া দামী এলইডি বাল্বের তিন-চতুর্থাংশই সঠিক মানের নয়।
ভারতের বাজারে বিক্রি হওয়া দামী এলইডি বাল্বের তিন-চতুর্থাংশই সঠিক মানের নয়। সরকারের 'সেফটি স্ট্যান্ডার্ডস' এর যে নিয়মগুলি রয়েছে তার কোনওটাই সিংহভাগ এলইডি তৈরিতে মানা হয়নি। সম্প্রতি নিয়েলসনের একটি সমীক্ষায় এমন চাঞ্চল্যকর রিপোর্টই উঠে এসেছে।

মুম্বই, হায়দরাবাদ, আহমেদাবাদ, নয়াদিল্লির মতো শহরে মোট ২০০টি খুচরো দোকানে সমীক্ষা চালানো হয়। দেখা গিয়েছে যে এলইডি বাল্ব ব্যবহার করা হচ্ছে তা নকল ও এগুলি ব্যবহারের ঝুঁকি রয়েছে। সবচেয়ে বেশি গোলমাল রয়েছে রাজধানী দিল্লিতেই।
জাল এলইডি বাল্বে বাজার ছেয়ে যাওয়ায় চিন্তায় প্রশাসন। গত অগাস্টে ব্যুরো অব ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস দেশের এলইডি নির্মাতাদের জানায় নিজেদের পণ্যের রেজিস্ট্রেশন করে তার গুনমান যাচাই করে নিতে। কারণ একদিকে কেন্দ্রের মেক ইন ইন্ডিয়া স্লোগান, অন্যদিকে চিনা এলইডি বাজারে ছেয়ে যাওয়ায় আশঙ্কা দ্বিগুণ হয়েছে।
এই অবস্থায় গুনমান যাচাই করা কঠিন হয়ে উঠেছে। একদিকে সীমান্তে চিনের সঙ্গে সম্পর্ক ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে, তার উপরে সীমান্ত দিয়ে সস্তার এলইডি লাইট এদেশের বাজার ছেয়ে যাচ্ছে। এর ফে শুধু এলইডি-র বাজার নয়, সরকারের রাজস্বও অনেকটা ক্ষতি হচ্ছে।
সমীক্ষা অনুযায়ী ৪৮ শতাংশ ক্ষেত্রে এলইডি বাল্ব উৎপাদনকারী ব্র্যান্ডের কোনও ঠিকানা উল্লেখ করা হয়নি। এমনকী কিছু ক্ষেত্রে উৎপাদনকারী সংস্থার নামটুকু প্যাকেটের গায়ে লেখা নেই। সেই বাল্বই রমরমিয়ে ভারতের বাজারে বিক্রি হয়ে চলেছে।












Click it and Unblock the Notifications