বঙ্গোপসাগর ও আরব সাগরের জলবায়ুর রকমফের, শেষবেলায় বর্ষাসুরের সঙ্গী ঝড়ও

বঙ্গোপসাগর ও আরব সাগরের জলবায়ুর রকমফের, শেষবেলায় বর্ষাসুরের সঙ্গী ঝড়ও

ভারতের দক্ষিণাঞ্চলে আর ঘনঘোর বর্ষার পূর্বাভাস দিয়েছে দুই প্রান্তের দুই সমুদ্রের উপকূলে আবহাওয়ার খামখেয়ালিপনা। বঙ্গোপসাগরের সঙ্গেস তালমিলিয়ে আরব সাগরেও তৈরি হয়েছে ঘূর্ণাবর্তের অনুকূল আবহাওয়া। একাধিক ঘূর্ণাবর্তের ঘনঘটায় আরও দুর্যোগ আসন্ন। মৌসুমী বায়ুর বিদায়ক্ষণে বর্ষা আবার দাপুটে ইনিংস কেলে যেতে পারে।

তিনটি পৃথক ঘূর্ণাবর্তের জেরে শেষবেলায় বর্ষা প্রকট

তিনটি পৃথক ঘূর্ণাবর্তের জেরে শেষবেলায় বর্ষা প্রকট

উত্তর আন্দামান সাগরের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। ২৪ থেকে ৩৬ ঘন্টার মধ্যে আরো একটি নিম্নচাপ এলাকা তৈরি হতে পারে দক্ষিণ বঙ্গোপসাগরে। শুধু বঙ্গোপসাগরই নয়, ভারতের পশ্চিম উপকূলবর্তী পূর্ব মধ্য আরব সাগরের উপর অব্যাহত রয়েছে আরেকটি ঘূর্ণাবর্ত। ফলে তিনটি পৃথক ঘূর্ণাবর্তের জেরে শেষবেলায় বর্ষা প্রকট হতে পারে আবার।

ফের দুর্যোগের সম্ভাবনা দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে

ফের দুর্যোগের সম্ভাবনা দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে

আবদবিদরা জানিয়েছেন, একটি ঘূর্ণাবর্ত পূর্ব মধ্য আরব সাগর থেকে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। বঙ্গোপসাগরে তৈরি অন্য একটি ঘূর্ণাবর্ত অভ্যন্তরীণ কর্ণাটক ও তামিলনাড়ু পর্যন্ত বিস্তৃত। তিনটি ঘূর্ণাবর্তই টার্গেট করেছে ভারতের দক্ষিণাঞ্চলকে। এর ফলে আবহাওয়ার বৈশিষ্ট্যগুলি দক্ষিণাঞ্চলে মাঝারি বৃষ্টিপাত ঘটাবে। ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলবর্তী এলাকায় ঝোড়ো বাতাসও বইতে পারে। মোট কথা, ফের দুর্যোগের সম্ভাবনা দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে।

ঘূর্ণিঝড় জাওয়াদ-এ রূপান্তরিত হওয়ার সম্ভাবনা

ঘূর্ণিঝড় জাওয়াদ-এ রূপান্তরিত হওয়ার সম্ভাবনা

উত্তর আন্দামান সাগরের উপর যে নিম্নচাপ অঞ্চলটি তৈরি হতে চলেছে, তা পরবর্তীকালে একটি নিম্নচাপ এবং গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। অতএব, এটি আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় জাওয়াদ-এ রূপান্তরিত হওয়ার সম্ভাবনা থাকছে। এটি পশ্চিম দিকে অগ্রসর হয়ে পশ্চিম ওড়িশা এবং উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলের অভিমুখে ধেয়ে আসবে বলে পূর্বাভাস মৌসম ভবনের।

তিন ঘূর্ণাবর্তের জেরে কদিনের বৃষ্টিতে ভাসবে দক্ষিণ

তিন ঘূর্ণাবর্তের জেরে কদিনের বৃষ্টিতে ভাসবে দক্ষিণ

আরব সাগরের উপর ঘূর্ণাবর্ত আরও ৩ থেকে ৪ দিন অব্যাহত থাকবে। সুতরাং, আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু এবং রায়ালসিমায় পরবর্তী ৩ থেকে ৪ দিনের জন্য বৃষ্টিপাত হতে পারে। হাতে পারে ঝড়ও। তার প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে।

ফের ঘূর্ণিঝড়ের হানায় ত্রস্ত হতে পারে দক্ষিণাঞ্চল

ফের ঘূর্ণিঝড়ের হানায় ত্রস্ত হতে পারে দক্ষিণাঞ্চল

বঙ্গোপসাগর ও আরব সাগরে একসঙ্গে তিন-তিনটি নিম্নচাপ বা ঘূর্ণাবর্তের প্রভাবে উপকূলীয় অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার উপর বৃষ্টির কার্যক্রম তীব্র হতে পারে। বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত দেশের পূর্ব উপকূলে হানা দেবে। এই ঘূর্ণাবর্ত পর্যায়ক্রমে ঘূর্ণিঝড়ে পরিণত হলে দুর্যোগের সম্ভাবনা প্রবল। আর আরব সাগরের নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত আঘাত হানতে পারে ভারতের পশ্চিম উপকূলের রাজ্যগুলিতে। অক্টোবর পড়তে না পড়তেই ফের ঘূর্ণিঝড়ের হানায় ত্রস্ত হতে পারে দক্ষিণ ভারতের রাজ্যগুলি।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+