Indian Coast Guard: পোরবন্দরে প্রশিক্ষণ চলাকালীন ভেঙে পড়ল উপকূলরক্ষী বাহিনীর কপ্টার, মৃত ৩
Indian Coast Guard: গুজরাটের পোরবন্দরে ভয়াবহ দুর্ঘটনা। মাঝ আকাশে ভেঙে পড়ল ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর হেলিকপ্টার (Chopper crash)। প্রশিক্ষণ চলাকালীন ভেঙে পড়ে ALH ধ্রুব নামের ওই কপ্টার। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তিন আধিকারিকের। গুরুতর জখম অবস্থায় তাদের নিয়ে যাওয়া হয়েছিল পোরবন্দরের ভাবসিংহজি সিভিল হাসপাতালে। পরে মৃত ঘোষণা করা হয়।
রবিবার দুপুর ১২টা ১০ মিনিট নাগাদ দুর্ঘটনা ঘটে বলে জানান পোরবন্দরের পুলিশ সুপার ভগীরথসিং যাদেজা। সংবাদসংস্থাগুলিকে কোস্ট গার্ডের আধিকারিকরা জানান, প্রশিক্ষণ চলাকালীন ২ জন পাইলট-সহ মোট তিনজন আধিকারিক চপারে ছিলেন। দুর্ঘটনায় তিনজনেই প্রাণ হারিয়েছেন। অগ্নিদগ্ধ অবস্থায় তাদের তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু ততক্ষণে তাদের দেহের অধিকাংশই পুড়ে গিয়েছিল। হাসপাতালেই তাদের মৃত ঘোষণা করেন চিকিৎসক।

যদিও কপ্টার দুর্ঘটনার প্রকৃত কারণ এখনও জানা যায়নি। ইতিমধ্যেই তদন্ত জারি করা হয়েছে দুর্ঘটনার কারণ জানতে। জানা গিয়েছে, খোলা মাঠে কপ্টারটি ভেঙে পড়া মাত্রই তাতে আগুন লেগে যায়। দাউ দাউ আগুনে জ্বলতে থাকে কপ্টারটি। অগ্নিদগ্ধ অবস্থায় তিন আধিকারিককে উদ্ধার করা হয়। পরে তাদের হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। দেহের অধিকাংশই পুড়ে যাওয়ায় নাম পরিচয় এখনও জানা সম্ভব হয়নি।
চার মাস আগেই পোরবন্দরের কাছে আরব সাগরে এএলএইচ MK-III হেলিকপ্টার ভেঙে পড়েছিল। ঘটনার পর কপ্টারের তিন ক্রু সদস্যই নিখোঁজ হয়ে যান। পরে ২ জনের দেহ উদ্ধার হলেও পাইলটের আসনে থাকা রাকেশ কুমার রানার দেহের খোঁজে তল্লাশি জারি ছিল। পরে মাসব্যাপী তল্লাশির পর অক্টোবরে গুজরাটের উপকূল থেকেই পাইলটের দেহ উদ্ধার করে কোস্ট গার্ড।
২ বছর আগে এএলএইচ ধ্রুব নামক ওই কপ্টারে ত্রুটি ধরা পড়েছিল বলেও জানা যায়। কপ্টারের নকশা ও যান্ত্রিক কিছু ত্রুটি ধরা পড়েছিল বলে খবর সূত্রের। ভারতীয় স্থলসেনা, নৌবাহিনী ও বায়ুসেনাও এই কপ্টার পরিচালনার দায়িত্বে রয়েছে। এর আগে ত্রুটি ধরার পরে বারবার পরীক্ষা চালানো হয়েছে ওই কপ্টারে। সেফটি অডিটে পাস করার পরই কপ্টারটিকে ফের সচল করা হয়।
ভারতের তিন প্রকার সেনার কাছে এরকম মোট ৩২৫টি এএলএইচ ধ্রুব হেলিকপ্টার রয়েছে। ২০২৩ সালে দুর্ঘটনার পর থেকে সেগুলির প্রত্যেকটিই বারবার পরীক্ষা করা হয়েছে। তবুও ২০২৫-এর শুরুতেই এড়ানো গেল না দুর্ঘটনা।
#WATCH | Gujarat: Indian Coast Guard ALH Dhruv crashed in Porbandar, Gujarat during a routine training sortie.
— ANI (@ANI) January 5, 2025
(Visuals from Bhavsinhji Civil Hospital in Porbandar) https://t.co/XyM9Hatola pic.twitter.com/GjKLKWOKIn
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications