ব্যাঙ্কে তিনদিনের ধর্মঘট, মিলবে না এটিএম পরিষেবা

ব্যাঙ্কে জরুরি কাজ থাকলে মিটিয়ে ফেলতে হবে আজই। কারণ, ধর্মঘট ও ছুটি মিলিয়ে শুক্রবার থেকে তিন দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক পরিষেবা। এর ফলে ধাক্কা খেতে পারে এটিএম পরিষেবাও। বিভিন্ন দাবিদাওয়া নিয়ে শুক্র ও শনিবার দেশজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে বিভিন্ন ব্যাঙ্ক কর্মী সংগঠন। আর রবিবার এমনিতেই ব্যাঙ্ক বন্ধ থাকবে।

ব্যাঙ্কে তিনদিনের ধর্মঘট, মিলবে না এটিএম পরিষেবা


মূলত, বেতন কাঠামো পুনর্বিন্যাস ও সপ্তাহে পাঁচ দিন কাজের দাবিতে ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়ন্স-এর তরফে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে৷ অল ইন্ডিয়ান ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশন (এআইবিওসি)–এর তরফে জানানো হয়েছে, দু’দিনের এই ধর্মঘটের পরে ১১, ১২ ও ১৩ মার্চ অবস্থান বিক্ষোভ করবে ব্যাঙ্ক কর্মীরা ৷ দাবি মানা না হলে ১ এপ্রিল থেকে অনির্দিষ্ট কালের জন্য ধর্মঘট হবে। এই ধর্মঘটের প্রভাব এটিএম পরিষেবাতেও পড়বে বলে জানা গিয়েছে। ২০১৭ সালের নভেম্বর মাস থেকে বেতন বৃদ্ধির জন্য অপেক্ষারত ব্যাঙ্ক কর্মীরা এই ধর্মঘটে অংশ নেবেন।

ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়ন্স-এর তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে ১২ দফা দাবীর উল্লেখ রয়েছে। ধর্মঘট এড়াতে, বৃহস্পতিবার কর্মী–অফিসারদের ইউনিয়নগুলির যৌথ মঞ্চ ইউএফবিইউ-এর সঙ্গে বৈঠকে বসে ব্যাঙ্ক কর্তৃপক্ষের সংগঠন আইবিএ। সেই বৈঠকে আলোচনা ব্যর্থ হওয়ায় পূর্ব ঘোষণা মতো শুক্র ও শনিবার, দেশজুড়ে দু’দিনের ব্যাঙ্ক ধর্মঘট হচ্ছেই বলে দাবি ইউএফবিইউ–র। এর আগে ৮ জানুয়ারি ভারত বন্‌ধে সামিল হয়েছিল ব্যাঙ্কগুলি।

ব্যাঙ্ক ধর্মঘটের দ্বিতীয় দিন অর্থাৎ শনিবারই বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তার আগেই আলোচনার মাধ্যমে ঐকমত্যে পৌঁছে ধর্মঘট এড়াতে চেয়েছিল আইবিএ। কিন্তু সেটা আর সম্ভব হল না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+