তিনটি ফৌজদারি বিল পাশ হল লোকসভায়, দীর্ঘ বক্তব্য অমিত শাহের
লোকসভায় পাশ হল তিনটি বিল। আইন ব্যবস্থায় ফৌজদারি মামলায় এক যুগান্তকারী ঘটনা এটি৷ এমনই মনে করছে ওয়াকিবহাল মহল।
১৪৩ জন বিরোধী সাংসদ সংসদ ভবনে নেই৷ তার মধ্যেই তিনটে গুরুত্বপূর্ণ বিল পাশ করে ফেলল নরেন্দ্র মোদী সরকার৷ ব্রিটিশ শাসনের আইন অবলুপ্তি করতে চাইছে কেন্দ্রের সরকার৷ আগে থেকেই এই বিল পাশ করার কথা ছিল। সেই মতোই বিল পাশ হল৷

ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য সংহিতা এই তিনটি বিল পাশ করা হল। ইন্ডিয়াল পিনাল কোডকে বদলিয়ে ভারতীয় ন্যায় সংহিতা করা হল। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা কোড অব ক্রিমিনাল প্রোসিডিয়রের পরিবর্তে এল।
ভারতীয় সাক্ষ্য সংহিতা এসেছে ইন্ডিয়ান এভিডেন্স এক্টের পরিবর্ত হিসেবে। এদিন লোকসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উপস্থিত ছিলেন। এই বিষয়ে দীর্ঘ বক্তব্য রেখেছেন তিনি। উপনিষদ আমলের এই বিল বলে মন্তব্য করেছেন অমিত শাহ। সেই কারণে, উপনিষদ আমলের এইসব ফৌজদারি বিল বাতিল করা উচিত।
অনেক আগে থেকেই এই বিলের বদল আনার কথা হয়েছিল। লোকসভায় আজ বুধবার ধ্বনি ভোটে এই তিন বিল পাশ হয়ে গেল। যদিও এই বিল নিয়ে বিরোধীদের একাধিক বক্তব্য ছিল৷ এই বিলে মানবাধিকার লঙ্ঘণ হতে পারে। নাগরিকদের সুরক্ষার দিকটিও যথাযথ ভাবে দেখা হচ্ছে না। এমন কথাও শোনা গিয়েছে।
তবে কোনওভাবেই এই বিষয় নিয়ে সরকার পক্ষ আলোচনা করতে চায়নি। ৯৭ জন বিরোধী সাংসদ সাসপেন্ড হয়ে আছেন। তার মধ্যেই এই তিন বিল পাশ হয়ে গেল।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, দীর্ঘ সময় ধরে মামলা চলতে থাকে। পুলিশ বিচার ব্যবস্থাকে দায়ী করে। সরকার পুলিশ ও বিচার বিভাগকে দায়ী করে। মামলা চালানোও এখন গুরুত্বপূর্ণ বিষয়। নতুন আইনে অনেক কিছুই বদল হতে চলেছে।
এই তিনটি প্রস্তাবিত আইন রাষ্ট্রদ্রোহকে অপরাধ হিসেবে বাতিল করে। রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধ এই শিরোনামে একটি নতুন ধারা চালু হচ্ছে। এমনই জানিয়েছেন অমিত শাহ। স্বরাষ্ট্রমন্ত্রী হাউসকে বলেছেন। এছাড়াও সন্ত্রাসবাদের একটি স্পষ্ট সংজ্ঞা রয়েছে এখানে। এই বিলে মৃত্যুদণ্ডের সঙ্গে মব লিঞ্চিং-এর শাস্তিও রয়েছে।












Click it and Unblock the Notifications