তিনটি রাজধানী হচ্ছে অন্ধ্র প্রদেশে, মন্ত্রিসভায় অনুমোদন পেল প্রস্তাব
তিনটি রাজধানী হচ্ছে অন্ধ্র প্রদেশে, মন্ত্রিসভায় অনুমোদন পেল প্রস্তাব
অবশেষে সিলমোহর পড়ল জগন্মোহনের সিদ্ধান্তে। মন্ত্রিসভায় পাস হয়ে গেল তিনটি রাজধানীর প্রস্তাব। অমরাবতী, বিশাখাপত্তনম এবং কুর্নুল হতে চলেছে অন্ধ্র প্রদেশের তিন রাজধানী।

মন্ত্রিসভায় প্রস্তাব পাস
শুধু অমরাবতী নন, বিশাখাপত্তনম এবং কুর্নুলকেও রাজ্যের রাজধানী করতে চান মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডি। এই নিয়ে রাজ্য জুড়ে রয়েছে টানটান উত্তেজনা। এই পরিস্থিতির মধ্যেই অবশেষে মন্ত্রিসভার অনুমোদন পেল অন্ধ্রের তিন রাজধানীর প্রস্তাব। মন্ত্রিসভার অনুমোদনের পরেই বিল আকারে সেই প্রস্তাবের খসড়া ৈতরি করা হয়েছে। এরপর রাজ্য বিধানসভায় সেই খসড়া প্রস্তাব পেশ করা হবে। সেখানে অনুমোদন মিললেই চূড়ান্ত হয়ে যাবে সিদ্ধান্ত।

গৃহবন্দি চন্দ্রবাবু নাইডু
তিন রাজধানীর প্রস্তাব অনুমোদনে মরিয়া জগন্মোহন রেড্ডি তিন দিনের বিশেষ বিধানসভা অধিবেশন ডেকেছেন। এই নিয়ে রাজ্যের পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। টিডিপি এবং সিপিআই যৌথ উদ্যোগে বিধানসভা চলো অভিযানের ডাক দিয়েছে। পরিস্থিতি সামাল দিতে বিধানসভা চত্ত্বরে ১৪৪ ধারা জারি করা হয়েছে। একইসঙ্গে চন্দ্রবাবু নাইডু সহ একাধিক টিডিপি নেতাকে গৃহবন্দি করে রাখা হয়েছে।

অমরাবতী নয় বিশাখাপত্তনমেই হবে সচিবালয়
অন্ধ্র তৈরি হওয়ার পর থেকে অমরাবতীকে রাজধানী হিসেবে তৈরি করার পরিকল্পনা করেছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। প্রাক্তন মুখ্যমন্ত্রী সেই স্বপ্ন পূরণ করতে দিতে চান না জগন্মোহন রেড্ডি। তাই মুখ্যমন্ত্রী হওয়ার পরেই আগে অমরাবতীর গুরুত্ব হরণে মরিয়া হয়ে ওঠেন তিনি। বিশাখাপত্তনমেই নিজের সচিবালয় গড়তে চান জগন্মোহন। অমরাবতীতে বিধানসভা থাকলেও সেটা যে গুরুত্বহীন হয়ে পড়বে জগনের এই সিদ্ধান্তে তাতে কোনও সন্দেহ নেই। অন্যদিকে বিচারবিভাগীয় যাবতীয় কাজকর্মীর জন্য কুর্নুলকে বেছে নিয়েছেন জগন।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications