রাজ্যে মর্মান্তিক দুর্ঘটনা! বিস্ফোরণের পর আগুনে পুড়ে মৃত্যু ৩ অটো যাত্রীর
অটোতে বিস্ফোরণে মৃত্যু হল তিন যাত্রীর। ঘটনাটি ঘটেছে পশ্চিম ত্রিপুরার আমতলিতে।
অটোতে বিস্ফোরণে মৃত্যু হল তিন যাত্রীর। ঘটনাটি ঘটেছে পশ্চিম ত্রিপুরার আমতলিতে। মৃতদের মধ্যে রয়েছে এক শিশু, এক মহিলা এবং এক যুবক।

অটোর পাশে থাকা একটি বাইকও পুড়ে যায় বলে জানা গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে যান আমতলি থানার ওসি। ঘটনাস্থলে যান আমতলির এসডিপিও এবং পশ্চিম ত্রিপুরার পুলিশ সুপার। অগ্নিকাণ্ডে ছয়জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। তাঁদেরকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি অটো গ্যাস ভরে বিশালগড়ের দিকে যাচ্ছিল। একটি গাড়ি সেই অটোটিকে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে বিস্ফোরণ হয়ে বলে জানা গিয়েছে। অটোর মধ্যে থাকা এক শিশু, এক মহিলা এক যুবক সম্পূর্ণভাবে দগ্ধ হয়ে যান। অটোর পাশে ছাকা একটি বাইকও পুড়ে যায়। বাইক চালকের গায়েও আগুন লাগে।
স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে দমকল ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়।












Click it and Unblock the Notifications