আচমকাই ধসে পড়ল আস্ত বাড়ি! তিনজনের দেহ উদ্ধার, আটকে রয়েছেন বহু আবাসিক

লখনউয়ের ওয়াসির হাসানগঞ্জ রোডে ধসে পড়ে বাড়ি। পুলিশ, এনডিআরএফ ও দমকল বাহিনী ঘটনাস্থলে।

বাড়ি ধসে তিনজনের মৃত্যু হয়েছে। একাধিক ব্যক্তির আটকে পড়েছেন এই দুর্ঘটনায়। উত্তরপ্রদেশের লখনউয়ের ওয়াসির হাসানগঞ্জ রোডে বাড়িটি ধসে পড়ে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকার্য শুরু করেছে। ঘটনাস্থলে পৌঁছেযে এনডিআরএফ ও দমকল বাহিনীও। পুলিশ জানিয়েছে তিনটি মৃতদেহ উদ্ধার হয়েছে। বাকি সদস্যদের উদ্ধারের চেষ্টা চলছে।

আচমকাই ধসে পড়ল আস্ত বাড়ি! তিনজনের দেহ উদ্ধার, আটকে অনেকে

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ বাড়িটি ধসে পড়ে। হুড়মুড়িয়ে বিকট শব্দে বাড়িটি ভেঙে পড়ে। এই ঘটনার পরই উত্তরপ্রদেশের উপ মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক ঘটনাস্থলে আসেন। তিনি উদ্ধারকার্যে তদারকি করেন। যত দ্রুত সম্ভব আটক ব্যক্তিদের উদ্ধার করার কথা জানিয়েছেন। কাউকে যদি জীবিত অবস্থায় উদ্ধার করা যায়, তার চেষ্টা চলছে।

পুলিশ জানিয়েছে, তিনজনের মৃতদেহ পাওয়া গিয়েছে। তা ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে হাসপাতালে। এসডিআরএফ ও এনডিআরএফ কর্মীদের নামিয়ে দ্রুততার সঙ্গে উদ্ধারকার্য চালানো হচ্ছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জেলা ম্যাজিস্ট্রেট, সিনিয়ার পুলিশ অফিসার, এসডিআরএফ, এনডিআরএফ দলকে উদ্ধার অভিযানে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিয়েছেন। হাসপাতালকেও তৈরি থাকতে বলেছেন।

উত্তরপ্রদেশের উপ মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক জানিয়েছেন, আটকে থাকা সাতজনকে উদ্ধার করা হয়েছে। তাঁরা অজ্ঞান হয়ে পড়েছিল। উদ্ধার অভিযান চলছে। বাকিদেরও উদ্ধারের চেষ্টা করা হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব। এই ভবনে ৩০ থেকে ৩৫টি পরিবার বাস করত বলে জানা গিয়েছে। ফলে আরও অনেকের আটকে থাকার সম্ভাবনা রয়েছে।

উত্তরপ্রদেশের ডিজিপি জানিয়েছেন, এই ঘটনায় আরও ৫ জনকে উদ্ধার করা হয়েছে। ভবনে ধস নামার সময়ে ৮টি পরিবার ভিতরে ছিল। আমাদের ধারণা অনুযায়ী মোট ৩০-৩৫ জন আটকে পড়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন মুখ্যমন্ত্রী। উদ্ধার অভিযানে যাতে কোনও রকম গাফিলতি না থাকে তার নির্দেশ দিয়েছেন তিনি।

ডিজিপি আরও জানানা, কী কারণ বাড়িটি ধসে পড়ল, তা জানতে তদন্ত শুরু করা হবে। কতদিনেক বাড়ি, বাড়িতে কোনও সমস্যা ছিল কি না। সেইসব জানার আগে উদ্ধারকার্যকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। কেননা অনেকেই জীবিত অবস্থায় আটকে থাকতে পারে। তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো জরুরি।

তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে এই ঘটনা ঘটতে পারে। দুর্যোগের কারণে মাটি বসে গিয়ে বাড়িটি ধসে যেতে পারে। সম্প্রতি উত্তরাখণ্ডের ধসে আতঙ্ক তৈরি হয়েছে। বহু বাড়িতে ফাট দেখা গিয়েছে। উত্তরপ্রদেশেও বাড়ি ধসে আতঙ্ক তৈরি হল। কী কারণে বাড়িতে ধস নামল তা জেনে যথোপযুক্ত ব্যবস্থা নিতে হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+