হতে পারে ২৬/১১-র মতো জঙ্গি হামলা! পাকিস্তানের নম্বর থেকে মুম্বই পুলিশকে হুমকিতে চাঞ্চল্য
দুদিন আগে মহারাষ্ট্রের রায়গড় উপকূলে একটি পরিত্যক্ত নৌকা থেকে একাধিক একে ৪৭ রাইফেল, গুলি, বিস্ফোরক উদ্ধার করে মহারাষ্ট্রের (Mahatashtra) এটিএস। আর তার দুদিন পরেই মুম্বই পুলিশকে (mumbau police) ফোনে হুমকি।পাকিস্তানের
দুদিন আগে মহারাষ্ট্রের রায়গড় উপকূলে একটি পরিত্যক্ত নৌকা থেকে একাধিক একে ৪৭ রাইফেল, গুলি, বিস্ফোরক উদ্ধার করে মহারাষ্ট্রের (Mahatashtra) এটিএস। আর তার দুদিন পরেই মুম্বই পুলিশকে (mumbau police) ফোনে হুমকি। পাকিস্তানের (palistan) নম্বর (number) থেকে এই হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। মুম্বই পুলিশের ট্রাফিক কন্ট্রোল লাইনের হোয়াটসঅ্যাপ এই হুমকির বার্তা পাঠানো হয়েছে।

তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাও
হোয়াটসঅ্যাপে যে হুমকি দেওয়া হয়েছে, সেখানে বলা হয়েছে, ছয়জন জঙ্গি হামলা চালাবে। এদিকে এই হুমকি পাওয়ার পরে মুম্বই পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। এছাড়াও একাধিক কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে এই কাজে যুক্ত করা হয়েছেবলে সূত্রের খবব। মুম্বইয়ে জঙ্গি হামলার হুমকি ছাড়াও এই বছরের জুনে উদয়পুরে দর্জির মাথা কেটে নেওয়ার মতোও ঘটনা ঘটতে পারে বলে হুমকি দেওয়া হয়েছে।

২০০৮ সালে মুম্বইতে হামলা
২০০৮ সালের নভেম্বরের ২৬ তারিখে মুম্বইয়ে হামলা চালায় জঙ্গিরা। সেই হামলা ২৬/১১-র হামলা নামে পরিচিত। ওদিন লস্কর-ই-তৈবার ১০ জন সদস্য মুম্বই জুড়ে হামলা চালায়। এরপর মুম্বইয়ে জঙ্গি হানা মুক্ত করতে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। ১৫০ জনের বেশি সেই হামলায় মারা গিয়েছিলেন। আহতের সংখ্যাও ছিল প্রচুর।
জঙ্গিরা করাচিতে প্রশিক্ষণ নিয়ে নৌকায় মুম্বই উফকূলে পৌঁছয়। তারপর শহরের একাধিক জায়গায় আঘাত হানে।
|
কী হচ্ছে মহারাষ্ট্রে
এদিনের এই হুমকির ঘটনা জানার পরে মহারাষ্ট্র থেকে শিবসেনার রাজ্যসভার সদস্য প্রিয়ঙ্কা চতুর্বেদী বলেছেন, প্রথমে রায়গড় থেকে অস্ত্র উদ্ধার, তারপর পুলিশকে হুমকি। কী চলছে মহারাষ্টে?
|
রায়গড় থেকে অস্ত্রসহ নৌকা উদ্ধার
বৃহস্পতিবার মহারাষ্ট্রের রায়গড় উপকূলে হরিহরেশ্বর সমুদ্র সৈকতে একটি পরিত্যক্ত নৌকা থেকে তিনটি একে ৪৭ রাইফেল এবং গোলাবারুদ উদ্ধার করে মহারাষ্ট্র পুলিশের এটিএস। নৌকাটিকে বাজেয়াপ্ত করে এসটিএস। পরে মুম্বই পুলিশের তরফে জানানো হয়, নৌকার ভিতর থেকে বেশ কিছু কাগজপত্র উদ্ধার করা হয়েছে। নৌকার ভিতরে বেশ কিছু জিনিসও ছিল। এটিএসের প্রধান সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন, অস্ত্র আইনের ২৫ ধারার অধীনে অজ্ঞাত পরিচয়দের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। প্রথমে স্থানীয় জেলেরা নৌকার কথা জানান।
জানা গিয়েছে, গত ২৬ জুন ওমানের মাস্কাট হয়ে ইউরোপ যাওয়ার পরে ইঞ্জিনে সমস্যা দেখা দেয়। সেইদিনই নৌকায় থাকা লোকজনদের উদ্ধার করা হয়। তবে নৌকাটিকে টানা সম্ভব না হওয়ায় তা পরিত্যক্ত অবস্থায় ভাসতে থাকে। শেষ পর্যন্ত তা বৃহস্পতিবার হরিহরেশ্বর উপকূলে পৌঁছয়। তবে নৌকাটি নিয়ে এখনও তদন্ত চলছে।












Click it and Unblock the Notifications