Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

শ্রীকৃষ্ণ জন্মভূমি মামলায় যুক্ত হিন্দু নেতাকে ফোন! পাকিস্তান থেকে বার্তায় 'তিনদিনের মধ্যে খেলা শেষ' হুমকি

Krishna Janmabhoomi: উত্তর প্রদেশের অযোধ্যায় একদিকে যখন রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে তোড়জোড় চলছে, সেই সময় মথুরায় শ্রীকৃষ্ণ জন্মভূমি ও শাহী ইদগাহ মামলা চলছে আদালতে। সেই মামলায় যুক্ত হিন্দু নেতা আশুতোষ পাণ্ডেকে খুনের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। হুমকি ফোন এসেছে পাকিস্তান থেকে। পাকিস্তান থেকে অডিও বার্তায় বলা হয়েছে, তাদের খেলা তিন দিনের মধ্যে শেষ করা হবে। অডিও বার্তায় ওই হিন্দু নেতাকে গালাগালি করা হয় বলেও অভিযোগ।

অন্যদিকে বেশ কিছু সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, আশুতোষ পান্ডেকে বোম মারার হুমকি দেওয়া হয়েছে। এখানেই শেষ নয়, ওই হিন্দু নেতার ফেসবুক পেজ হ্যাক করা হয় এবং ওই অ্যাকাউন্টি অশ্লীল ভিডিও ও ছবিও প্রকাশ করা হয়। তবে হুমকির পরে অডিও বার্তা মুছে দেওয়া হয় বলে জানা গিয়েছে।

 শ্রীকৃষ্ণ জন্মভূমি মামলায় যুক্ত হিন্দু নেতাকে হুমকি ফোন

হুমকির পরে আশুতোষ পান্ডে বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং প্রিন্সিপাল সেক্রেটারি ও হোম সেক্রেটারিকে চিঠি লিখে জানিয়েছেন। আশুতোষ পাণ্ডে সাংবাদিকদের বলেছেন, তাঁর সঙ্গে একটি ঘটনা ঘটেছে। যা তিনি লুকোতে পারছেন না। প্রথমে তাঁকে সকাল দশটার দিকে হুমকি দেওয়া হয়, এরপর দুপুর দুটোর দিকে দ্বিতীয় হুমকি দেওয়া হয়। দ্বিতীয় হুমকিতে তাঁর সঙ্গীরা ভয় পেয়ে যান বলে জানিয়েছেন ওই হিন্দু নেতা।

আশুতোষ পান্ডে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, পাকিস্তান থেকে ফোনে তাঁকে বলা হয়, যদি তিনি ১৫ দিনের মধ্যে ইদগাহ মামলায় চলা ফৌজদারি ও দেওয়ানি মামলা প্রত্যাহার না করেন, তাহলে তিনি, তাঁর গাড়ি ও কেন্দ্রীয় কার্যালয়ে বোম মারা হবে।

হিন্দুবাদী নেতা আশুতোষ পান্ডে এমন একটা সময় হুমকি ফোন পেয়েছেন, যখন অর্থাৎ মঙ্গলবার সুপ্রিম কোর্ট মথুরার বিতর্কিত প্রাঙ্গণে আদালতের সমীক্ষার আদেশ স্থগিত করে দেয়। শীর্ষ আদালতের তরফে বলা হয়, হাইকোর্টের উচিত আবেদনের রক্ষণাবেক্ষণের বিরুদ্ধে মসজিদ কমিটির আবেদনের শুনানি করা।

হিন্দুপক্ষের দাবি ছিল এই মসজিদে এমন কিছু নিদর্শন রয়েছে, যাতে প্রমাণিত হয় সেখানে হিন্দু মন্দির ছিল। গত ১৪ ডিসেম্বর এলাহাবাদ হাইকোর্ট শাহী ইদগাহে সমীক্ষায় কমিশনার নিয়োগে ছাড়পত্র দেয়। এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যায় মুসলিম পক্ষ।

প্রসঙ্গত এলাহাবাদ হাইকোর্ট এর আগে সমীক্ষার আদেশ দিয়েছিল। সেই সময় শাহী ইদগাহ কমিটি মথুরা জেলা আদালত থেকে সব মামলা হাইকোর্টে স্থানান্তরের বিরোধিতা করে। সুপ্রিম কোর্টে এই মামলার পরবর্তী শুনানি হবে ২০২৪-এর ২৩ জানুয়ারি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+