Indian Railways: একাধিক স্টেশন উড়িয়ে দেওয়া হবে! লস্করের নামে হুমকি চিঠি ঘিরে আতঙ্ক
Indian Railways: কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে (Kanchenjunga Express accident) দুর্ঘটনা ঘিরে তোলপাড়! একের পর এক মৃত্যুর ঘটনা সামনে আসছে। আর এরমধ্যেই একাধিক রেল স্টেশন এবং লাইন উড়িয়ে দেওয়ার হুমকি। নিষিদ্ধ জঙ্গি সংগঠন আল কায়দার নামে একটি হুমকি চিঠি এসেছে পাঞ্জাব প্রশাসনের কাছে।
যেখানে পাঞ্জাবের একাধিক স্টেশন বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। আর তা ঘিরে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে পাঞ্জাব জুড়ে (High Alert At Punjab)।

জানা গিয়েছে, লস্করের (Lashkar-e-Taiba) নামে দেওয়া হুমকি চিঠিতে বদলা নেওয়ার কথা বলা হয়েছে। জম্মু-কাশ্মীরে গত কয়েকদিনে একাধিক জঙ্গিকে খতম করেছে ভারতীয় সেনাবাহিনী। আর তার বদলা নিতেই হামলার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। চিঠিতে পাঞ্জাবের একাধিক স্টেশনের নাম রয়েছে বলে খবর। রয়েছে চন্ডীগড় স্টেশনও।
এহেন চিঠির পরেই পাঞ্জাবের সমস্ত রেল স্টেশন এবং লাইনে নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। আরপিএফ এবং রেল পুলিশকে সতর্ক করা হয়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি সীমান্ত সংলগ্ন পাঞ্জাবেও নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে বলে প্রকাশিত খবরে জানা গিয়েছে। অন্যান্য সুরক্ষা এজেন্সিগুলিকেও সতর্ক করা হয়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি দেশের অন্যান্য স্টেশন এবং রেল লাইনের নিরাপত্তায় বিশেষ জোর দেওয়ার কথা বলা হয়েছে বলেও খবর। পাশাপাশি নজরদারিও বাড়ানো হয়েছে বলে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে।
যদিও এই বিষয়ে সরকারি ভাবে কিছু বলা হয়নি। তবে হুমকিকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি ঘটনার তদন্তও শুরু করেছে পাঞ্জাব পুলিশ-প্রশাসন। কোথা থেকে এই চিঠি এল তা খতিয়ে দেখা হচ্ছে।
বলে রাখা প্রয়োজন, আজ সোমবার ভয়াবহ রেল দুর্ঘটনার সাক্ষী দেশ। দাঁড়িয়ে থাকা শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসেকে সজোরে ধাক্কা মারে একটি মালগাড়ি। আর তাতে এক্সপ্রেসেরএকাধিক বগি আড়াআড়ি ভাবে অনেকটাই উপরের দিকে উঠে যায়।
এখনও পর্যন্ত সরকারি ভাবে ৮ জনের মৃক্তুর খবর জানানো হয়েছে। যদিও সংখ্যাটা অনেকটাই বেশি বলে জানা গিয়েছে। এই ঘটনা নিয়ে দেশজুড়ে শুরু হয়েছে জোর বিতর্ক। এর মধ্যেই রেল লাইন-স্টেশন উড়িয়ে দেওয়ার হুমকি। যা নিয়ে আতঙ্কিত যাত্রীরা।












Click it and Unblock the Notifications