Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IAS IPS Officers: আইপিএস ও আইএএস-এ হাজার হাজার শূন্যপদ! সংসদে বিস্তারিত তথ্য পেশ কেন্দ্রীয় মন্ত্রীর

IAS IPS Officers: ভারতে আইএএস ও আইপিএস অফিসারদের মধ্যে অর্ধেকেরও কম অফিসার অসংরক্ষিত অর্থাৎ জেনারেল ক্যাটেগরির (General Category) আওতাভুক্ত। সংসদে পেশ হওয়া পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে এমনই তথ্য। ২০১৮ থেকে ২০২২ সালের মধ্যে নিযুক্ত ১৬৫৩ জন আইএএস ও আইপিএস অফিসারদের ৪৬.১৫ শতাংশও জেনারেল ক্যাটেগরি ভুক্ত বলে জানা গিয়েছে।

ভারতীয় কর্মী, জনঅভিযোগ ও পেনশন মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, ওই ৫ বছরে আইএএস ও আইপিএস অফিসারদের ২৯.৪ শতাংশ অফিসার ওবিসি ক্যাটেগরির (OBC Category) আওতাধীন। বাকিদের মধ্যে ১৬.৩৩ শতাংশ তফসিলি জাতি ও মাত্র ৭.৮৩ শতাংশ তফসিলি উপজাতির অধীন।

IAS-IPS

সংসদে ডিএমকে সাংসদ পি উউলসনের প্রশ্নের জবাবে লিখিত এই পরিসংখ্যান পেশ করেন সংশ্লিষ্ট মন্ত্রকের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং। মন্ত্রী আরও জানান, ওই নির্দিষ্ট সময়ে জেনারেল ক্যাটেগরিতে মোট ৭৬৩ জন অফিসার নিয়োগ করা হয়েছিল।

যাদের মধ্যে ৩৮২ জন আইএএস (Indian Administrative Service) ও ৩৮১ জন আইপিএস (Indian Police Service) অফিসার নিয়োগ করা হয়েছে। অন্যদিকে, ওবিসি ক্যাটেগরি থেকে ২৪৩ জন করে আইপিএস ও আইএএস অফিসার নিয়োগ করা হয়েছিল।

তফসিলি জাতির ক্ষেত্রে ২৭০ জন অফিসার নিয়োগ করা হয়েছিল। যাদের মধ্যে ১৩৬ জন আইএএস ও ১৩৪ জন আইপিএস অফিসার। আবার, তফসিলি উপজাতির ক্ষেত্রে ১৩৪ জন অফিসারের মধ্যে ৬৭ জন আইএএস ও ৬৭ জন আইপিএস অফিসার নিয়োগ করা হয়েছিল।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে, আইএএসে ২০২৪ সালের পয়লা জানুয়ারি পর্যন্ত মোট ৬ হাজার ৮৫৮টি শূন্যপদ ছিল। যদিও ৫ হাজার ৫৪২টি শূন্যপদ পূরণ করা সম্ভবপর হয়েছে। অন্যদিকে আইপিএসে ৫ হাজার ৫৫টি শূন্যপদ থাকলেও পূরণ হয়েছে ৪ হাজার ৪৬৯টি পদ।

শুধু ২০২২ সালেই আইএএস ও আইপিএসে যথাক্রমে ৭৫ ও ৮৩ জন জেনারেল ক্যাটেগরির প্রার্থী নিয়োগ করা হয়েছে। ওবিসির ক্ষেত্রে সংখ্যাটা যথাক্রমে ৪৫ ও ৫৩ জন, তফসিলি জাতির ক্ষেত্রে ২৯ ও ৩১ জন। এছাড়া তফসিলি উপজাতির ক্ষেত্রে ১৩ জন করে আইএএস ও আইপিএস অফিসার নিয়োগ করা হয়েছে।

কেন্দ্রীয় মন্ত্রী আরও জানান, আইএএস পদে ১ হাজার ৩১৬টি ও আইপিএস পদে ৫৮৬টি শূন্যপদ রয়েছে। আইএএসের ক্ষেত্রে ৭৯৪টি পদে সরাসরি নিয়োগ ও ৫২২টি প্রোমোশনাল পদ রয়েছে। অন্যদিকে, আইপিএসে ৫৮৬টি শূন্যপদের মধ্যে ২০৯টি সরাসরি নিয়োগের জন্য ও ৩৭৭টি প্রোমোশন পোস্ট রয়েছে। মন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, ভারতীয় বন পরিষেবায় (IFS) ৩ হাজার ১৯৩টি অনুমোদিত পদে ২,১৫১ জন কর্মকর্তা কাজ করছেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+