নিজামউদ্দিনের ধর্মীয় অনুষ্ঠানে করোনার থাবা, ৫ টি ট্রেনের হাজার হাজার যাত্রী নজরবন্দি
নিজামউদ্দিনের ধর্মীয় অনুষ্ঠানে করোনার থাবা, ৫ টি ট্রেনের হাজার হাজার যাত্রী নজরবন্দি
দিল্লির নিজামউদ্দিনে ধর্মীয় অনুষ্ঠানে করোনা থাবা এবার ক্রমেই উদ্বেগ বাড়াচ্ছে বাড়াচ্ছে প্রশাসনের। তাবলিঘী জামায়াতে অংশ নেওয়া লোকদের সাথে পাঁচটি ট্রেনে যাতায়াতকারী হাজার হাজার যাত্রীর তথ্য ক্রমেই চিন্তার কারণ বাড়াচ্ছে কেন্দ্রের।

অনুষ্ঠানে যোগ দেওয়া ২৪ জনের শরীরে করোনা
ওই অনুষ্ঠানে অংশ নেওয়া অনেকের শরীরেই বর্তমানে করোনার আক্রমণ লক্ষ্য করা গেছে। সূত্রের খবর, ওই অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ থেকেও ৭৩ জন যোগ দিয়েছিলেন। পাশাপাশি ছিলেন ২১০০ বিদেশিও। গত ২৪ ঘন্টায় জমায়েতে উপস্থিত ২৪ জনের শরীরে করোনার জীবাণু পাওয়া যায়।

শনাক্ত করা হয়েছে পাঁচটি ট্রেন
এর পর থেকেই দেশে নতুন করে করোনা আতঙ্ক দানা বাঁধতে শুরু করে মানুষের মনে। আক্রান্ত ওই ব্যক্তিরা কোন ট্রেনে নিজ ভূমে ফেরেন তারও খোঁজ চালানো হয় প্রশাসনের তরফে। এরপরেই নড়চড়ে বসতে দেখা যায় ভারতীয় রেলকে। বর্তমানে ৫ টি ট্রেনকে শনাক্ত করা সম্ভব হয়েছে বলেও জানা যাচ্ছে।

১৩ থেকে ১৯ মার্চ যাত্রা করে ৫ টি ট্রেন
এই ট্রেন গুলি এই সমস্ত ট্রেনগুলি দিল্লী থেকে ১৩ ই মার্চ থেকে ১৯ ই মার্চের মধ্যে যাত্রা করে। তালিকায় রয়েছে অন্ধ্র প্রদেশের গুন্টুরের দুরন্ত এক্সপ্রেস, চেন্নাইয়ের গ্র্যান্ড ট্রাঙ্ক এক্সপ্রেস, চেন্নাইয়ের তামিলনাড়ু এক্সপ্রেস, নয়াদিল্লি-রাঁচি রাজধানী এক্সপ্রেস এবং এপি যোগাযোগ ক্রান্তি এক্সপ্রেস।

এক একটি ট্রেনে ছিলেন প্রায় ১২০০ যাত্রী
যদিও ওই ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেওয়া মানুষদের সংস্পর্শে আসলেই কত জন যাত্রী এসেছিলেন তার কোনও স্পষ্ট ধারণা দিতে পারেনি রেল। সূত্র বলছে, প্রতিটি ট্রেনই প্রায় ১০০০-১২০০ করে যাত্রী এবং অন্যান্য কর্মীদের বহন করেছিল। তারফলেই ঝুঁকি আরও বাড়ছে। বর্তমানে বিভিন্ন রাজ্যের কর্মকর্তারা বলছেন রেল জেলা কর্তৃপক্ষকে যাত্রীদের তালিকা সরবরাহ করছে। যার মধ্যমে ওই অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের সংস্পর্শে আসা ব্যক্তিদের খোঁজ পাওয়া সহজ হয়।












Click it and Unblock the Notifications