করোনা সংক্রমণের মাঝেই পার্শ্ববর্তী রাজ্যে বার্ড ফ্লু প্রকোপ! মারা পড়ল কয়েক হাজার মুরগি
গত একমাসে বার্ড ফ্লুর আতঙ্ক দেশের দুই প্রান্তে ক্রমাগত ছড়াতে শুরু করেছে। করোনার পাশাপাশি বার্ড ফ্লুতেও দেশে আক্রান্ত ৫০০-র বেশি। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে পার্শ্ববর্তী রাজ্যে বার্ড ফ্লুর বাড়বাড়ন্ত দেখা গিয়েছে। আর এর জেরে পাটনায় প্রচুর মুরগি মারতে বাধ্য হয়েছে প্রশাসন।

বার্ড ফ্লুতে আক্রান্ত কয়েকশ জন
পাটনার একাধিক নমুনা সংগ্রহ করে দেখা গিয়েছে বিহারের রাজধানী আপাতত আক্রান্ত বার্ড ফ্লুয়ে। শুধু বার্ড ফ্লু নয়, সেখানে একজন রোগী সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে আপাতত ভর্তি রয়েছেন হাসপাতালে। ফলে পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য বিহারে ক্রমেই ঘনিয়ে আসছে দুর্যোগের প্রহর।

শনিবার পাটনায় মাটি চাপা কয়েক হাজার মুরগিকে
এই পরিস্থিতিতে শনিবার সেই রাজ্যের বিভিন্ন এলাকা থেকে আক্রান্ত মুরগিদের ধরে মেরে মাটি চাপা দেওয়া হয়। এই কাজের দায়িত্বে ছিল রাজ্যের গবাদি পশু পালন দফতর। আজ পাটনাতেই এই কাজ করেন দফতরের আধিকারিকরা।

বিহারে মারা গিয়েছে কয়েক হাজার মুরগি
বিহারে এই রোগের জেরে এক হাজার মুরগিকে মারা হয়েছে। এদিকে, দেখা যাচ্ছে সেখানে কাকের শরীরেও ছড়িয়েছে এই সংক্রমণ। ফলে আতঙ্কে আরও বেড়েছে। এছাড়া ওড়িশাতেও করোনা ভাইরাসের প্রকোপ দেখা গিয়েছিল কয়েকদিন আগেও।

কর্ণাটক, কেরলেও বার্ড ফ্লু সংক্রমণ
গত সপ্তাহেই কর্ণাটকের পরিস্থিতি এই বার্ড ফ্লুয়ের জেরে ক্রমাগত উদ্বেগের জায়গায় পৌঁছে যায়। সেখানে বার্ড ফ্লুয়ের জেরে ৬ হাজার মুরগিকে মারা হয়েছে। মনে করা হচ্ছে, এতে কমতে পারে এমন ফ্লুয়ের আক্রমণ। কেরলেও করোনার পাশাপাশি বার্ড ফ্লুয়ের প্রকোপ দেখা যায়।












Click it and Unblock the Notifications