হাজার কেন্দ্রীয় বাহিনী জম্মু-কাশ্মীরের ভোটে, স্পর্শকাতর ভোটকেন্দ্র কত?
হাতে আর বেশি সময় নেই৷ জম্মু ও কাশ্মীরের ভোটপর্ব নিয়ে চলছে চুলচেঁরা বিশ্লেষণ। বিধানসভা ভোট ঘিরে নিরাপত্তা রক্ষাও অত্যন্ত বেশি মাত্রায় করা হচ্ছে। জম্মু ও কাশ্মীরের বিভিন্ন জায়গায় জঙ্গি হামলা চলছে বেশ কয়েক মাস ধরে। সেই আবহের মধ্যেই ভূস্বর্গে ভোট।
জম্মু ও কাশ্মীরের অর্ধেকেরও বেশি ভোট কেন্দ্র অতি সঙ্কটজনক। সেই ভোটকেন্দ্রের সংখ্যা ৬,৪০০ এরও বেশি। তিন দফায় জম্মু ও কাশ্মীরের বিধানসভা নির্বাচন হচ্ছে। সেজন্য প্রায় হাজার কোম্পানির কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হবে। এই কথা জানানো হয়েছে।

চর্চায় থাকা ভোটকেন্দ্রগুলির ভোটগ্রহণ বেশিরভাগই প্রথম দফা ১৮ সেপ্টেম্বরে হবে। সেগুলির মধ্যে বেশ কয়েকটি দক্ষিণ কাশ্মীর অঞ্চলে। যেখানে সম্প্রতি জঙ্গি কার্যকলাপ দেখা গিয়েছে। ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে জঙ্গিদের লড়াই হতেও দেখা গিয়েছে।
জম্মু ও কাশ্মীরে ১১,৮৩৮ টি ভোটকেন্দ্র আছে। তার মধ্যে ৬,৪৫৮ টি অতি স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে। সেজন্য কড়া নজরদারিও চলবে সেই সব ভোটকেন্দ্রে। দ্বিতীয় ও তৃতীয় দফার ভোটের জন্য প্রায় ২৪০ টি ভোটকেন্দ্র রয়েছে।
নির্বাচন কমিশনের তথ্য ভিত্তিতে সঙ্কটজনক ভোটকেন্দ্রগুলির কিছু বৈশিষ্ট্য আছে। ওই সব কেন্দ্রে ৯০ শতাংশের বেশি ভোট পড়েছে অতীতে। কিন্তু একজন প্রার্থীই সেই সব কেন্দ্রে ৭৫ শতাংশের বেশি ভোট পেয়েছেন। নির্বাচনের জন্য হাজার কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠানো হচ্ছে।
যদিও প্রায় ৫০০ কোম্পানি ইতিমধ্যেই জম্মু ও কাশ্মীরে মোতায়েন করা হয়েছে। যার বেশিরভাগই গত সপ্তাহে অমরনাথ যাত্রা শেষ হওয়ার পরে ধরে রাখা হয়েছিল। আগামী কয়েক দিনের মধ্যে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা আরও বাড়বে।
২৪৪ জন প্রার্থী প্রথম পর্বে নির্বাচনে লড়াই করছেন। প্রার্থীদের জন্য কড়া নিরাপত্তা বলয় তৈরি করে রাখা হচ্ছে। অনন্তনাগ জেলায় ৬৭ জন প্রার্থী, পুলওয়ামা জেলায় ৪৬ জন প্রার্থী রয়েছেন। এছাড়াও ডোডা জেলায় ৩৪ জন, কিশতওয়ারে ২৯ জন, শোপিয়ানে ২১ জন, কুলগ্রামে ২৬ জন প্রার্থী ভোটে লড়ছেন।
প্রথম ধাপে সাতটি জেলার ২৪ টি বিধানসভা কেন্দ্রে ভোট রয়েছে। ১৮ সেপ্টেম্বর হবে প্রথম দফার ভোট। দ্বিতীয় দফার ভোট হবে ২৫ সেপ্টেম্বর। তৃতীয় তথা শেষ দফার ভোট হবে ১ অক্টোবর। ১৫ দিনের মধ্যে জম্মু-কাশ্মীরের ভোটগ্রহণ পর্ব মিটে যাবে।












Click it and Unblock the Notifications