গভীর রাতের বৈঠক ব্যর্থ, ফের মহারাষ্ট্রের রাজপথে বৈপ্লবিক মার্চে কৃষকরা

ফের একবার প্রতিবাদে সরব হয়ে নাসিক থেকে মুম্বইয়ের পথে যাত্রা শুরু করেছেন মহারাষ্ট্রের বিক্ষুব্ধ কৃষকরা। ১৮০ কিলোমিটারের এই দূরত্ব পায়ে হেঁটে অতিক্রম করতে চলেছেন তাঁরা।

ফের একবার প্রতিবাদে সরব হয়ে নাসিক থেকে মুম্বইয়ের পথে যাত্রা শুরু করেছেন মহারাষ্ট্রের বিক্ষুব্ধ কৃষকরা। ১৮০ কিলোমিটারের এই দূরত্ব পায়ে হেঁটে অতিক্রম করতে চলেছেন তাঁরা। তাঁদের ক্ষোভ বিজেপি সরকারের 'কথা না রাখার' বিরুদ্ধে।

গভীর রাতের বৈঠক ব্যর্থ, ফের মহারাষ্ট্রের রাজপথে বৈপ্লবিক মার্চে কৃষকরা

মহারাষ্ট্রের বিজেপি সরকার তথা কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে এদিন ফের রাস্তায় নামে বামপন্থী কৃষক সংগঠন 'অল ইন্ডিয়া কিষাণ সভা'। গত এক বছরে এই নিয়ে দ্বিতীয়বার প্রতিবাদে সরব হয়েছেন মহারাষ্ট্রের দরিদ্র কৃষকরা। একাধিক দাবি নিয়ে গতকালই গভীর রাতে তাঁরা মহারাষ্ট্রের রাজ্যপালের সঙ্গে দেখা করেন। সেই বৈঠক সফল না হওয়ায়, ফের একবার নিজেদের দাবিতে অনড় থেকে চলছে মার্চ।

ইতিমধ্যেই কৃষকদের এই আন্দোলনের জেরে বিভিন্ন জায়গায় আটকে গিয়েছে ট্রাক বোঝাই মালের সরবরাহ। পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্রমেই বেগ পেতে হচ্ছে পুলিশকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+