মথুরার রাধা রানি মন্দিরে ‘‌লাড্ডু মার’‌ হোলিতে জনসমুদ্র, নেই মাস্ক–সামাজিক দুরত্ব

মথুরার রাধা রাণি মন্দিরে ‘‌লাড্ডু মার’‌ হোলিতে জনসমুদ্র, নেই মাস্ক–সামাজিক দুরত্ব

দেশে করোনা ভাইরাসের দ্বিতীয় ওয়েভের মধ্যেই বেনজির দৃশ্য দেখা গেল উত্তরপ্রদেশের মথুরাতে। মথুরার রাধা রাণি মন্দিরে সোমবার '‌লাড্ডু মার হোলি’‌ চলাকালীন শতাধিক মানুষ ভিড় করেন এবং লাড্ডু নেওয়ার জন্য তাঁদের মধ্যে হুলস্থুল পড়ে যায়। অধিকাংশের মুখেই মাস্ক ছিল না। সোমবার এই অনুষ্ঠানে একাধিক কোভিড বিধি ভঙ্গনের অভিযোগ উঠেছে।

লাড্ডু নিতে জনসমুদ্র মন্দির চত্ত্বরে

লাড্ডু নিতে জনসমুদ্র মন্দির চত্ত্বরে

এএনআইয়ের শেয়ার করা ভিডিওতে দেখা গিয়েছে, মথুরার বরসানার মন্দিরে ভক্তদের জনসমুদ্র উপচে পড়ছে মন্দিরে কর্মীদের ছোঁড়া লাড্ডু নেওয়ার জন্য। এটি মন্দিরের একটি উন্মুক্ত অংশ বলেই মনে হয়েছে। ভিডিওতে দেখা গিয়েছে, লাড্ডু ধরার জন্য মহিলা, পুরুষ এমনকী শিশুরাও লাফাচ্ছে। তাঁরা একে-অপরের দিকে লাড্ডু ছুঁড়ছে। মন্দির চত্বরে অতিরিক্ত মানুষের ভিড় হয়ে গিয়েছে, খুব কমজনের মুখে মাস্ক রয়েছে এবং কোনও সামাজিক দুরত্ব নেই সেখানে।

ভিন্ন দুই হোলি

ভিন্ন দুই হোলি

একদিকে যখন দেশ করোনা ভাইরাসের দ্বিতীয় ওয়েভের সঙ্গে লড়াই করার জন্য প্রস্তুত হচ্ছেন এবং বিভিন্ন রাজ্যে যেখানে কড়া কোভিড বিধি মানার জন্য বলা হয়েছে, সেই সময় হাফ মিনিটের এই চমকে দেওয়ার মতো ভিডিও প্রকাশ্যে এসেছে। একই জায়গায় পালিত হওয়া '‌লাথ মার'‌ হোলির পরের দিনই বরসানাতে পালন করা হয় '‌লাড্ডু মার'‌ হোলি। '‌লাথ মার'‌ হোলি লাঠি ও রং দিয়ে পালিত হয়, যেখানে মহিলারা পুরুষদের লাঠি দিয়ে মারে এবং পুরুষরা নিজেদেরকে রক্ষা করার চেষ্টা করে।

কেন পালিত হয় এই উৎসব

এই দুই ভিন্ন উৎসবই ভগবান শ্রীকৃষ্ণ যখন রাধার সঙ্গে বরসানাতে ৫০ কিমি দূর মথুরা থেকে দেখা করতে আসেন তার সঙ্গে যুক্ত। বরসানার রাধা রাণি মন্দির রাধাকে উৎসর্গ করে তৈরি এবং এটি উত্তরপ্রদেশের জনপ্রিয় একটি দর্শনীয় স্থান।

ক্ষুব্ধ নেটিজেন

এই উৎসবে যোগ দিতে আসা এক ভক্ত বলেন, '‌করোনা নিয়ে কি আর বলব, আমি আপনাকে বলছি এখানে করোনা নেই।'‌ মন্দিরে এভাবে ভিড় করে কোভিড বিধি লঙ্ঘন করা নিয়ে মোটেও খুশি নন নেটিজেনরা। অনেক নেটিজেনই এই ভিডিও দেখে প্রতিক্রিয়া জানিয়েছেন।

 মুখ্যমন্ত্রীর নির্দেশ

মুখ্যমন্ত্রীর নির্দেশ

কোভিড পর্যালোচনা বৈঠকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নির্দেশ দিয়েছেন যে রাজ্যজুড়ে নজরদারি বাড়ানোর, কারণ হোলির সময় করোনা কেস বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এছাড়াও আসন্ন উৎসব ও পঞ্চায়েত নির্বাচনের ওপরও নজরদারি চলবে। মুখ্যমন্ত্রী এও জানিয়েছেন যে স্থানীয় প্রশাসনের অনুমতি ব্যাতীত কোনও শোভাযাত্রা বা জমায়েত করা চলবে না। সোমবার সন্ধ্যায় গত ২৪ ঘণ্টায় রাজ্যে ৫০০টিরও বেশি করোনা কেস রিপোর্ট হয়েছে। যার মধ্যে লখনউতে অর্ধেক কেস বলে জানা গিয়েছে। উত্তরপ্রদেশে এখনও পর্যন্ত ৬.‌০৭ লক্ষ করোনা ভাইরাস কেস রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+