শুধু আফগান নয়, ভারতীয় মহিলাদের নিরাপত্তার কথাও ভাবুক মোদী সরকার! খোঁচা ওয়েইসির
শুধু আফগান নয়, ভারতীয় মহিলাদের নিরাপত্তার কথাও ভাবুক মোদী সরকার! খোঁচা ওয়েইসির
আফগানিস্তানে তালিবানদের ইসলামী সন্ত্রাস ও ভারতে হিন্দুত্ববাদী সন্ত্রাসের মধ্যে তুলনা টেনে ইতিমধ্যেই জোরদার বিতর্ক তৈরি করেছেন বিখ্যাত বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। এমনকী স্বরার টুইটের পরেই তার বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগ তুলে সম্প্রতি তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন কলকাতার এক কলেজ পড়ুয়া। এমতাবস্থায় এবার তালিবান বিধ্বস্ত আফগান মহিলাদের দুরবস্থার সঙ্গে ভারতীয় মহিলাদের দুরাবস্থার তুলনা টেনে মোদী সরকারকে বিঁধলেন এআইএমআইএম পার্টির প্রধান তথা হায়দরাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়েইসি।

ওয়েইসির দাবি, আফগান মহিলাদের নিরাপত্তা নিয়ে ভারত সরকার যতটা চিন্তিত ততটাই চিন্তা সবার আগে দেশের মহিলাদের জন্য করা উচিত। কিন্তু দেশের মহিলাদের নিরাপত্তার প্রশ্নে মুখে কার্যত কুলুপ এঁটেই থাকে মোদী সরকার। বৃহস্পতিবার রাতে একটি দলীয় অনুষ্ঠানে তথ্য তুলে ধরে ভারতে নারী নিরাপত্তার করুণ অবস্থার কথাও তুলে ধরতে দেখা যায় তাঁকে। এমনকী ভারতে যে ভাবে ক্রমাগত নারী নির্যাতন ধর্ষণ বেড়ে চলেছে তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি।
ওয়েইসির আরও বলেন, আফগানিস্তানে তালিবানের আগ্রাসনের জেরে সবথেকে বেশি লাভ পাকিস্তানের হয়েছে। আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলছেন আল-কায়দার মতো জঙ্গি সংগঠন ফের সক্রিয় হয়েছে আফগানিস্তানের মাটিতে। এদিকে আইএসআইও বরাবরাই ভারতের শত্রু। তাদের মদতেও আফগানিস্তানে একাধিক ভারত বিরোধী কাজকর্ম করে চেলেছে তালিবানেরা। তালিবান আদপে তাদের হাতে কাঠের পতুল।
কিন্তু আইএসআইকে নিয়ে ভারতের বর্তমান অবস্থান কী সেই বিষয়েও প্রশ্ন করেন ওয়েইসি। এদিকে আজই আবার আফগানিস্তানে কান্দাহার ও হেরাতে দুই ভারতীয় দূতাবাসা হানা চালিয়েছে তালিবানেরা। ছিনতাই করা হয়েছে একাধিক গুরুত্বপূর্ণ নথি। আর এই গোটা ঘটনার পিছনে আইএসআই-র হাত রয়েছে বলে মনে করছে আন্তর্জাতিক বিশেষজ্ঞ মহল। এমতাবস্থায় দিল্লির এমনকী পাকিস্তান নীতি নিয়েও একগুচ্ছ প্রশ্ন তোলেন ওয়েইসি। অন্যদিকে এর আগেও একাধিক ইস্যুতে মোদী সরকারকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেছে হায়দরাবাদের সাংসদ। এমনকী ২০১৩ সালে সরকারের কাছে সামরিক স্বার্থে তালিবানের সঙ্গে আলোচনা পরামর্শও যে তিনিই প্রথম দিয়েছিলেন, এদিন ফের তা মনে করান ওয়েইসি।












Click it and Unblock the Notifications