বিশ্বব্যাঙ্কের র্যাঙ্কিং নিয়ে সমালোচনা, মোদীর নিশানায় বিরোধীরা
বিশ্বব্যাঙ্কের তালিকায় ভারতের স্থান কীভাবে এগিয়ে গেল, তা বুঝতেই পারেনি কংগ্রেস। নতুন দিল্লিতে নাম না করে কংগ্রেসকে এইভাষাতেই আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
বিশ্বব্যাঙ্কের তালিকায় ভারতের স্থান কীভাবে এগিয়ে গেল, তা বুঝতেই পারেনি কংগ্রেস। নতুন দিল্লিতে নাম না করে কংগ্রেসকে এইভাষাতেই আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বছর তিনেক আগেও বিশ্বব্যাঙ্কের তালিকায় ভারতের স্থান ছিল ১৪২ তম। কিন্তু বর্তমান সমীক্ষায় তা ১০০ তম স্থানে এগিয়ে এসেছে। বিরোধী দল বিশেষ করে কংগ্রেসকে লক্ষ্য করে প্রধানমন্ত্রীর মন্তব্য, যাঁরা একসময় বিশ্বব্যাঙ্কের সঙ্গে কাজ করে এসেছেন, তাঁরাই এখন বিশ্বব্যাঙ্কের র্যাঙ্কিং নিয়ে সন্দেহ প্রকাশ করছেন।
দিল্লির প্রবাসী ভারতীয় কেন্দ্রে ভারতের ব্যবসায় সংস্কার সংক্রান্ত এক আলোচনায় প্রধানমন্ত্রী বলেন, ক্ষমতায় থাকাকালীন সময়ে ইউপিএ সরকার কিছু কাজ করেছিল। সেই সময় থেকে দীর্ঘদিন পরে ভারত এমন মাইলফলক অর্জন করল।
কিছু মানুষ আছেন, যাঁরা এই র্যাঙ্কিং-এর ১৪২ থেকে ১০০-এ পৌঁছনোর মানেটা বুঝতে পারছেন না। এঁদেরই কেউ কেউ এক সময়ে বিশ্বব্যাঙ্কের অংশ ছিলেন। তাঁরাই এখন সেই র্যাঙ্কিং নিয়ে প্রশ্ন তুলছেন। কংগ্রেসের নাম না করে এক্ষেত্রে কংগ্রেসেরই সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
Kuch logon ko bharat ki ranking 142 se 100 hone ki baat samajh nahi aati hai, inko fark nahi padta: PM on Ease of Doing Business ranking pic.twitter.com/OLyk6xOPwj
— ANI (@ANI) November 4, 2017
তাঁরা কিছু করেননি, আার এখন যখন, কেউ কিছু করতে যাচ্ছেন তা, নিয়েই প্রশ্ন তোলা হচ্ছে। যদিও বিশ্ব ব্যাঙ্ক এই ক্রমতালিকা তৈরির কাজ শুরু করেছিল ২০০৪ সালে। আর ২০১৪ সালে কে ক্ষমতায় ছিল তা সকলেই জানেন।
Yadi insolvency/bankruptcy code jaise sudhar apke samay mein hote to ye subhagya apke hisse na aata kya?: PM on #EaseOfDoingBusiness rank pic.twitter.com/ksuhxp4wh3
— ANI (@ANI) November 4, 2017
বিরোধীদলগুলিকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী বলেন, কৃতিত্বের সমালোচনা না করে দলগুলির উচিৎ নতুন উদ্যোমে নতুন ভারত গঠনে ঝাঁপিয়ে পড়া।
বিশ্বব্যাঙ্কের রিপোর্টে ভারতের অবস্থান এগিয়ে যাওয়া নিয়ে এনডিএ সরকারের অবস্থানের সমালোচনা করার পরেই প্রধানমন্ত্রী কংগ্রেসকে আক্রমণ করলেন। গুজরাতে নির্বাচনী প্রচারে গিয়ে কংগ্রেস সহসভাপতি বিষয়টির সঙ্গে জিএসটির তুলনা করে সমালোচনা করেছিলেন।












Click it and Unblock the Notifications