মহারাষ্ট্র নির্বাচন ২০১৯ : 'ইতিহাস ক্ষমা করবে না', সুর তুলে ফের ৩৭০ ধারা নিয়ে গর্জন নরেন্দ্র মোদীর

আগামী ২১ অক্টোবর মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন। তার আগে গোটা মারাঠাভূমে ভোট-পারদ চড়িয়ে চলছে ভিভিআইপিদের প্রচার অভিযান। এরই মধ্যে এদিন মহাারাষ্ট্রের বিড়ে আয়োজিত হয় বিজেপির জনসভা।

আগামী ২১ অক্টোবর মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন। তার আগে গোটা মারাঠাভূমে ভোট-পারদ চড়িয়ে চলছে ভিভিআইপিদের প্রচার অভিযান। এরই মধ্যে এদিন মহাারাষ্ট্রের বিড়ে আয়োজিত হয় বিজেপির জনসভা। সেখানের অন্যতম তারকা-প্রচারক হিসাবে পৌঁছে ফের একবার কংগ্রেস সহ বিরোধীদের আগুনে আক্রমণ করেন নরেন্দ্র মোদী।

মহারাষ্ট্রের কাছে সুযোগ রয়েছে শাস্তি দেওয়ার!

এদিন মহারাষ্ট্রের বিড়ে গিয়ে নরেন্দ্র মোদী দাবি করেন, কাশ্মীরে ৩৭০ ধারা নিয়ে যাঁরা মশকরা করেছেন তাঁদের শাস্তি দেওয়ার সুযোগ এখন রয়েছে মরাঠাদের হাতে। তাই মহারাষ্ট্র নির্বাচনে বিরোধীদের ভোট না দিয়ে সেই 'শাস্তির সুযোগ' এর সদ্ব্যাবহার করতে পারবেন মাহারাষ্ট্রের বাসিন্দারা।

ইতিহাস ক্ষমা করবে না

ইতিহাস ক্ষমা করবে না

বিজেপির নেতৃত্বাধীন জোটের ওপর আস্থা রেখে মোদী দাবি করেন , যাঁরা এতদিন কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার সমালোচনা তথা তা নিয়ে মশকরা করেছেন ইতিহাস তাঁদের ক্ষমা করবে না।

কার্যশক্তি বনাম স্বার্থশক্তির লড়াই

কার্যশক্তি বনাম স্বার্থশক্তির লড়াই

মহারাষ্ট্র নির্বাচনের পারদ চড়িয়ে মোদী এদিন বলেন, ২০১৯ সালে মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনের মূল লড়াই 'কার্যশক্তি বনাম স্বার্থশক্তির ' লড়াই। মোদীর দাবি, বিজেপির কাছে রয়েছে 'কার্যশক্তি' আর বিরোধীদের কাছে রয়েছে 'স্বার্থশক্তি'।

জাতীয়তাবাদ ও মারাঠাশক্তি

জাতীয়তাবাদ ও মারাঠাশক্তি

এদিন জাতীয়তাবাদের আবেগের প্রেক্ষাপটে ফের একবার আবেগঘন বার্তা দেন মোদী । মোদী বলেন, 'আমার বিশ্বাস রয়েছে মাহারাষ্ট্রের মানুষের প্রতি, যে আপনারা সঠিক পাঠ পড়িয়ে ছাড়বেন তাঁদের, যাঁরা দেশের হিতের বিপরীতে কথা বলেন। '.. এদিনের ভাষণে পারদ চড়িয়ে মোদীর দাবি, যাঁরা ভারত বিরোধী শক্তি কংগ্রেস তাঁদের 'অক্সিজেন' যোগায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+