দেশকে স্বচ্ছ্ব রাখতে না পারলে 'বন্দে মাতরম' মুখে আনবেন না, সাফ জানালেন মোদী
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, যে সমস্ত নাগরিক দেশকে পরিচ্ছন্ন, স্বচ্ছ্ব রাখতে সাহায্য করেন একমাত্র তাদেরই সবার আগে বন্দে মাতরম বলা সাজে।
মুখে বন্দে মাতরম বললেই দেশভক্ত বলে নিজেকে দাবি করা যায় না। যুবনায়ক স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতার ১২৫ বছর পূর্তি উপলক্ষ্যে নয়াদিল্লিতে ছাত্রদের এক সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, যে সমস্ত নাগরিক দেশকে পরিচ্ছন্ন, স্বচ্ছ্ব রাখতে সাহায্য করেন একমাত্র তাদেরই সবার আগে বন্দে মাতরম বলা সাজে।

১৮৯৩ সালে বিশ্ব ধর্ম মহাসভায় বক্তব্য রাখেন স্বামীজি। যে বক্তৃতা সারা পৃথিবী বিখ্যাত। সেই ঐতিহাসিক সভারই ১২৫ বছর পূর্তি হল এদিন। সেই উপলক্ষ্যেই নরেন্দ্র মোদী ফের একবার স্বচ্ছ্বতা অভিযানের প্রসঙ্গ সামনে আনলেন।
মোদী যখন সভায় আসেন তখন সভাকক্ষ বন্দে মাতরম ধ্বনিতে ভরে ওঠে। যা শুনে তিনি বলেন, বন্দে মাতরম বলা আমাদের সাজে কিনা তা ভেবে দেখতে হবে। পান খেয়ে ভারত মাতার উপরে পিচকারি ছিটিয়ে বন্দে মাতরম বলার অধিকার কি আমাদের আদৌও রয়েছে? যারা দিনরাত এক করে দেশের সেবা করছেন, একমাত্র তাদেরই বন্দে মাতরম বলার অধিকার রয়েছে সবার প্রথমে।
এদিন ঘটনাচক্রে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে ভয়ঙ্কর জঙ্গি হামলার ঘটনারও বর্ষপূর্তি ছিল। ২০০১ সালে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে জঙ্গি হামলা সারা বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল। সেই ঘটনা ৯/১১ হিসাবে পরিচিত। যা নিয়ে মোদী বলেন, এই একই দিনে স্বামীজি শিকাগোয় বক্তৃতা দেন। ভারত থেকে গিয়ে বিশ্বের মঞ্চে ভারতবর্ষের নাম তুলে ধরেন। সামাজিক বৈষম্যকে দূরে সরিয়ে রেখে সৌভ্রাতৃত্বের এক অনন্য নজির স্থাপন করার কথা বলেন স্বামীজি যা আজও প্রেরণা হয়ে রয়েছে।
-
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট












Click it and Unblock the Notifications