খাম খেয়ালি বর্ষার পর ভারতে এবার শীতেও থাকবে বড় চমক, নতুন শঙ্কার কথা শোনালেন আবহাওয়াবিদরা
এবারের বর্ষায় গোটা দেশে এলনিনোর প্রভাব দেখা গিয়েছে। কোথাও অতি বর্ষণ তো কোথাও খরা। বিদায় বেলাতেও একেবারে বেহিসেবী চাল দেখিয়েছে বর্ষা। এলনিনো প্রভাব এখানেই শেষ নয় ভারতের শীতেও নাকি এলনিনোর প্রভাব দেখা যাবে এবার। এমনই আশঙ্কার কথা শুনিয়েছেন গবেষকরা।
সিনিয়র অ্যাটমোস্ফেরিক বিজ্ঞানী ডঃ এম রাজীবন দাবি করেছেন এল নিনোর দাপটে যেমন গ্রীষ্মে তীব্র দহন আর বর্ষায় বেহিসেবি বর্ষণ দেখা গিয়েছে তেমন শীতেও এর প্রভাব পড়বে। চলতি বছরে অগস্ট থেকে সেপ্টেম্বর পর্যন্ত গোটা দেশে যে তাপমাত্রা অনুভূত হয়েছে তা রেকর্ড উষ্ণ বলে মনে করছেন তিনি।

তিনি দাবি করেছেন ২০২৩ সাল হয়তো উষ্ণতম বছর হতে চলেছে। বিজ্ঞানীর এই দাবির সঙ্গে সঙ্গে প্রশ্ন উঠতে পারে তাহলে কি এবার শীত তেমন ভাবে পড়বে না। গত ২ বছরে শীতকালে গোটা দেশের একাধিক জায়গায় তীব্র পারদ পতন হয়েছে। এবার কি উল্টো পথে হাঁটবে শীতের তাপমাত্রা।
বর্ষা ইতিমধ্যেই বিদায় নিয়েছে দেশ থেকে। অক্টোবরের প্রায় মাঝা মাঝি হতে চলল সাধারণ এই সময় উত্তর ভারতের একাধিক জায়গায় ঠান্ডা পড়তে শুরু করে। কিন্তু এবার তেমন ঠান্ডা পড়েনি। কাজেই এবার এলনিনোর কারণে তেমন কাঁপানো ঠান্ডা না পড়ার সম্ভাবনাই বেশি বলে মনে করছেন তিনি।
প্রতি দুই অথবা সাত বছর অন্তর আসে। প্রশান্ত মহাসাগরে তৈরি হয় এই ঘূর্ণিঝড়। সব জলীয় বাষ্প শুষে নিয়ে যায় সেটি। জুলাইয়ের শেষ থেকে শুরু হয় এর প্রভাব। সেসময় প্রশান্ত মহাসাগরের উপরের তাপমাত্রা অস্বাভাবিক হারে বেড়ে যায়। আগামী বছর মার্চ থেকে মে মাস পর্যন্ত এর প্রভাব থাকবে।












Click it and Unblock the Notifications