গ্যাংস্টারের প্রেমে হাবুডুবু খেয়ে কী কাণ্ড হল এই মহিলা পুলিশ কনস্টেবলের! জানলে চমকে যাবেন
বিহার পুলিশের মহিলা পুলিশ কনস্টেবল প্রীতি কুমারী , প্রেমে পড়েন বিহারের সীতামারহি জেলার কুখ্যাত গ্যাংস্টার মিঠু সাহের।
তাঁর স্বপ্ন ছিল পুলিশ হওয়া। বহু প্রতিবন্ধকতাকে জয় করে পুলিশের কনস্টেবলের চাকরিও পেয়েছিলেন । কিন্তু অনর্থ ঘটে গেল চাকরির পর প্রেমে পড়ে গিয়ে। অপরাধ একটাই, পুলিশ হয়ে প্রেমে পড়েছিলেন এক গ্যাংস্টারের।

বিহার পুলিশের মহিলা পুলিশ কনস্টেবল প্রীতি কুমারী , প্রেমে পড়েন বিহারের সীতামারহি জেলার কুখ্যাত গ্যাংস্টার মিঠু সাহের। প্রেমের পরিণতি হিসাবে তাঁরা লুকিয়ে বিয়েও করেন। আর সেখবর বিহার পুলিসের কানে পৌঁছে যায়। অভিযোগ ওঠে প্রীতি পুলিশের সমস্ত গোপন তথ্য পৌঁছে দিচ্ছেন মিঠুর কাছে। আর তার জেরেই পুলিশের চাকরি থেকে বরখাস্ত হতে হয় প্রীতিকে।
সীতামারহি পুলিশ স্টেশনের সুপারিন্টেডেন্ট জানিয়েছেন, প্রীতি, পুলিশ হয়ে এক গ্যাংস্টারকে বিয়ে করে পুলিশের সম্মানহানী ঘটিয়েছে। আর তার জেরেই পুলিশ থেকে তাঁকে বরখাস্ত করা হয়েছে। জানা গিয়েছে, সীতমারহি মহিলা পুলিশ স্টেশনে যখন প্রীতি কর্তব্য়রত ছিলেন তখনই তাঁর সঙ্গে প্রেম হয় গ্যাংস্টার মিঠুর। তখন থেকেই লুকিয়ে দেখাশুনো ও প্রেম, তারপর বিয়ে।












Click it and Unblock the Notifications