ব্রেকিং: নবম বার বাজেট পেশ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের, দেশের অর্থনীতি নিয়ে কী বললেন তিনি?
বাজেট পেশ করতে শুরু করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। কেন্দ্রীয় বাজেট মানেই হল দেশের অর্থনীতি নিয়ে বড় ঘোষণা। সরকার আগামী এক বছরে কীভাবে আয় করবে, কোথায় খরচ করবে, সেই সমস্ত কিছুর রূপরেখা থাকে এই বাজেটে।

সংসদে বক্তব্য রাখতে গিয়ে দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আশাবাদী ছবি সামনে তুলে ধরলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তিনি জানান যে, আগের তুলনায় ভারত এখন অনেকটাই আমদানি নির্ভরতা কমাতে পেরেছে। সেইসঙ্গে কৃষিক্ষেত্রে উৎপাদনশীলতা বেড়েছে ও মূল্যবৃদ্ধিও নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেন তিনি। তাঁর কথায়, "আমরা এখন অনেকটাই কম আমদানি নির্ভর। কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি পেয়েছে এবং মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে রয়েছে। আমাদের মূল লক্ষ্য হল গরিব এবং প্রান্তিক মানুষদের প্রতি দায়বদ্ধ থাকা। আমাদের সাধারণ মানুষদের আশা-আকাঙ্ক্ষা পূরণ করতে হবে। সমস্ত মানুষের জন্য বিকাশ করতে হবে।" উন্নয়ন যেন শুধুমাত্র কিছু অংশে সীমাবদ্ধ না থাকে, তা নিশ্চিত করাও জরুরি বলে মন্তব্য করেন তিনি।
নির্মলা সীতারমণ জানান, দেশের প্রতিটি অঞ্চলকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়াই সরকারের মূল লক্ষ্য। সংসদে অর্থমন্ত্রী স্পষ্ট করে বলেন যে, সকলের জন্য উন্নয়নের এই নীতিতেই কাজ করছে কেন্দ্র।
তিনি বলেন যে, ২০২৬ সালের বাজেট 'যুবশক্তি' চালিত। ভারতকে বায়ো ফার্মার হাবে পরিণত করার জন্য তৈরি হবে 'বায়োফার্মা শক্তি' প্রকল্প। তার জন্য বরাদ্দ থাকবে ১০ হাজার কোটি। ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কেরলে বিরল ধাতুর হাব তৈরি করা হবে। সেই সঙ্গে খনিতেও জোর দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।
বস্ত্রশিল্পে বিশেষ ভাবে নজর দেওয়ার কথাও জানান নির্মলা। খাদি বস্ত্রের ব্যবসা আরও বাড়ানোর জন্য মহাত্মা গান্ধী গ্রাম স্বরাজ প্রকল্প চালু করার সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি।
তিনি মন্তব্য করেন , "আমরা মনে করি যে খেলাধুলো সংক্রান্ত সরঞ্জাম তৈরি করার জন্য ভারতই বিশ্বের সেরার সেরা হয়ে উঠতে পারে।"
কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানালেন যে, "ভারতের 'সেমিকন্ডাক্টর মিশন ২.০' সেমিকন্ডাক্টরের জন্য শিল্প থেকে নেতৃত্বাধীন গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্রগুলিতে মনোসংযোগ করবে। সেমিকন্ডাক্টর মিশনের গতিকে পুঁজি করে তার জন্য ৪০হাজার কোটি টাকা ব্যয় করা হবে। বিভিন্ন ক্ষেত্রে এআইয়ের ব্যবহারও বাড়ানো হবে।"
বাংলার জন্যেও বড় ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তিনি জানালেন যে, "ডানকুনিতে পণ্য পরিবহণের বিশেষ করিডর তৈরি হবে। সেই একই করিডর সুরতেও তৈরি হবে। একসাথে সাতটি হাইস্পিড রেল করিডরও তৈরি করা হবে। এই সাতটির মধ্যে একটি করিডর শিলিগুড়িতে হবে।
কেন্দ্রীয় বাজেটে পরিকাঠামো, শিক্ষা এবং কর্মসংস্থান, তিন ক্ষেত্রেই একাধিক গুরুত্বপূর্ণ পরিকল্পনার কথা জানালেন অর্থমন্ত্রী। তিনি জানিয়েছেন "আগামী পাঁচ বছরে দেশে ২০টি নতুন জাতীয় জলপথ চালু করার লক্ষ্য নেওয়া হয়েছে। সেইসঙ্গে, জলপথ পরিবহণকে আরও শক্তিশালী করার জন্য প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে।"
তিনি আরও বলেন, "অভ্যন্তরীণ জলপথ ব্যবস্থার উন্নয়ন করতে জাহাজ মেরামতের জন্য বিশেষ পরিকাঠামো তৈরি করা হবে বারাণসী এবং পটনায়। ফলে এই অঞ্চলে কর্মসংস্থান বাড়বে।"
শিক্ষা এবং স্বাস্থ্য ক্ষেত্রেও একাধিক ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। তিনি জানান যে, "দেশের বিভিন্ন প্রান্তে তিনটি নতুন 'অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদ' তৈরি হবে। পাশাপাশি সারা দেশে ১৬ হাজার নতুন সেকেন্ডারি স্কুল গড়ে তোলার পরিকল্পনাও করা হয়েছে।" নারীদের সুবিধার কথা মাথায় রেখে প্রত্যেকটি জেলায় একটি করে মহিলা হস্টেল তৈরি করার ঘোষণাও করা হয়েছে।
এছাড়াও কৃত্রিম বুদ্ধিমত্তা এবং আধুনিক প্রযুক্তির প্রভাব কর্মসংস্থানে ঠিক কতটা পড়ছে, তা খতিয়ে দেখার জন্য একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হবে বলেও জানিয়েছেন অর্থমন্ত্রী। কর্পোরেট ক্ষেত্রকে আরও সক্রিয় করতে সরকার নতুন একটি বাজার-নির্মাণ কাঠামো চালু করবে বলেও বাজেট বক্তৃতায় জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।
বিদেশে বসবাসকারী ভারতীয়দের জন্য ইকুইটিতে বিনিয়োগের পথ আরও সহজ করার প্রস্তাব দেওয়া হয়েছে। পোর্টফোলিয়ো বিনিয়োগ প্রকল্পের আওতায় ব্যক্তিগত বিনিয়োগের সীমা ৫ শতাংশ থেকে বাড়িয়ে নিয়ে ১০ শতাংশ করা হচ্ছে। সেই সঙ্গে মোটামুটি সমস্ত বিদেশি বিনিয়োগকারী মিলিয়ে মোট সীমা ১০ শতাংশ থেকে বাড়িয়ে ২৪ শতাংশ করার প্রস্তাবও দেওয়া হয়েছে। কেন্দ্র আশা করছে যে, এর ফলে ভারতীয় সংস্থায় বিদেশি বিনিয়োগ আরও বাড়বে।
কৃষিক্ষেত্রেও বিশেষভাবে নজর দিয়েছে সরকার। বাজেটে নারকেল চাষের উন্নয়নের জন্য আলাদা করে প্রকল্পের ঘোষণা করা হয়েছে। সেইসঙ্গে শিক্ষা থেকে কর্মসংস্থান, এই যোগসূত্র মজবুত করার জন্য একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন স্থায়ী কমিটি গঠন করার কথাও জানানো হয়েছে। পরিষেবা খাতে কৃত্রিম বুদ্ধিমত্তার মতো নতুন প্রযুক্তির প্রভাব কীভাবে পড়ছে, সেটি খতিয়ে দেখবে এই কমিটি।
বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী জানান যে, "গত ১০ বছরে প্রায় ২৫ কোটি মানুষ বহুমাত্রিক দারিদ্রতা থেকে বেরিয়ে এসেছেন।" অর্থনীতির স্থিতিশীলতার দিকেও ইঙ্গিত দিয়ে তিনি বলেন যে, "চলতি বছরে বাজেট ঘাটতি জিডিপির ৪.৩ শতাংশে রাখা হবে।"
দুর্গাপুরে একটি শিল্প করিডর গড়ে তোলার প্রস্তাবের কথাও ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। সেইসঙ্গে তিনি আরও জানান যে, সারা দেশে পাঁচটি বিশ্ববিদ্যালয় টাউনশিপ গড়ে তোলা হবে, যেখানে গবেষণাকেন্দ্রও থাকবে।
ক্রীড়া এবং নারী ক্ষমতায়নের ক্ষেত্রেও নতুন পরিকল্পনা করেছে কেন্দ্র। আগামী দশকে ক্রীড়াক্ষেত্রের রূপান্তরের লক্ষ্য নিয়ে 'খেলো ইন্ডিয়া' প্রকল্প চালু করার প্রস্তাবও দেওয়া হয়েছে। একই সঙ্গে মহিলা উদ্যোক্তাদের এগিয়ে আনার জন্য নতুন প্রকল্পের ঘোষণাও করা হয়েছে। 'লাখপতি দিদি' কর্মসূচির সাফল্যের পর, এই উদ্যোগের লক্ষ্য হল মহিলাদের ঋণনির্ভর জীবিকা থেকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা।
করদাতাদের জন্যও বড় ঘোষণা করেন অর্থমন্ত্রী। ১ এপ্রিল থেকে নতুন আয়কর আইন কার্যকর হবে এবং এই নতুন নিয়মে ৩১ জুলাই পর্যন্ত আয়কর রিটার্ন জমা দেওয়া যাবে। অডিট ছাড়া ব্যবসা অথবা ট্রাস্টের ক্ষেত্রে রিটার্ন দাখিলের শেষ তারিখ হল ৩১ অগস্ট।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা জানান যে, সামুদ্রিক পণ্যেরও দাম কমবে এবং চামড়া শিল্পকে আরও ছাড় দেওয়া হবে। পারমাণবিক বিদ্যুতেরও দাম কমবে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications