Ayodhya: অযোধ্যার রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা, নিঃশব্দে উৎসবের প্রস্তুতি নিচ্ছে সূর্যবংশীরা

রাজা দশরথ ছিলেন সূর্য বংশের রাজা। সেই সুবাদে তাঁর পুত্ররাও সূর্যবংশের। অর্থাৎ শ্রীরাম সূর্য বংশীয়। জানেন কি সেই সূর্যবংশীয়রা এখনও রয়ে গিয়েছেন উত্তর প্রদেশে। কোথায় থাকেন তাঁরা সেটা অনেকেই জানেন না। একেবারে প্রচারের অন্তরালে আজও রয়ে গিয়েছেন তাঁরা।

উত্তর প্রদেশের যোগী সরকার যখন অযোধ্যার রাম মন্দির উদ্বোধন নিয়ে তোরজোর করছে। গোটা েদশ যখন তাকিয়ে রয়েছে সেদিকে। সেসময় অনেকেই কিন্তু জানেন না শ্রীরামের বংশের পুরুষরা কোথায় থাকেন। তাঁরা সকলেই থাকে উত্তর প্রদেশের অযোধ্যার কাছেই একটি অনামী গ্রামে।

Ayodhya

গোটা গ্রাম জুড়েই নাকি বাস করেন সূর্যবংশীরা। অযোধ্যার কাছে সারাইসারি গ্রামে থাকেন তাঁরা। এই গ্রামের বংশধররা দাবি করেছিলেন ১৬ শতাব্দীতে নাকি তাঁদের পূর্ব পুরুষরাই মুঘলদের আক্রমণ থেকে রক্ষা করেছিলে রাম মন্দিরকে। কিন্তু শেষ পর্যন্ত মুঘলদের কাছে তাঁদের হার স্বীকার করতে হয়েছিল।

সেই হারের পর থেকেই নাকি তাঁদের পূর্ব পুরুষরা প্রতিজ্ঞা করেছিলেন রাম মন্দির পুনপ্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত তাঁরা পাগড়ি মাথায় দেবেন না এবং চামড়ার জুতো পরবেন না। অবশেষে আগামী ২২ জানুয়ারি তাঁদের সেই স্বপ্ন পূরণ হতে চলেছে। সকলের অন্তরালে উৎসবের প্রস্তুতি নিচ্ছে এই গ্রাম। নতুন পোশাক কিনছেন গ্রামের মোহিলারা। চামড়ার নাগরাই জুতো আর পাগড়ি কিনছেন গ্রামের পুরুষরা।

মাটির মাড়ি গুলিতে মাটির প্রলেপ পড়েছে। তাতে রঙ্গোলি দেওয়ার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। ৫০০ বছরের পুরনো প্রতিজ্ঞা অবশেষে পূরণ হতে চলেছে তাঁদের। ফের রাম মন্দিরে পুনপ্রতিষ্ঠা হতে চলেছে রাম মূর্তির।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+