Vande Bharat Express Train: বদলে গেল বন্দে ভারতের সিট সহ অনেক কিছুই, নতুন রূপ চমকে দেওয়ার মতো
Vande Bharat Express Train: সেমি বুলেট ট্রেন বন্দে ভারত চালু হওয়ার পর যাত্রীদের মধ্যে জনপ্রিয়তা এতটাই বেড়েছে যে, বেশি ভাড়া দিতে হলেও অনেকে এই ট্রেনে যাতায়াত করাই শ্রেয় বলে মনে করছেন বড় অংশের যাত্রীরা। আর তাই অন্যান্য ট্রেনের তুলনায় এখন বন্দে ভারতের সংখ্যাও প্রতিনিয়ত বাড়িয়ে চলেছে কেন্দ্রীয় সরকার।
রেলমন্ত্রকের টার্গেট, আগামীও কয়েকমাসের মধ্যে দেশে বন্দে ভারত ট্রেনের (Vande Bharat Express Train) সংখ্যা শতাধিক ছাড়িয়ে যাওয়া। সদ্য বেশ কয়েকটি বন্দে ভারতের উদ্বোধন করা হয়েছে। তবে শুধু ট্রেনের সংখ্যা বাড়ানোই নয়, যাত্রীদের সুবিধার দিকটিও মাথায় রাখা হচ্ছে।

- Vande Bharat Express Train: নড়েচড়ে বসে ভারতীয় রেল
ঠিক যেমন রানি কমলাপতি রেলওয়ে স্টেশন থেকে নিজামুদ্দিন স্টেশন পর্যন্ত বন্দে ভারত ট্রেন (Vande Bharat Express Train) চলাচলের এক বছর পার হল। এরই মধ্যে অসুবিধায় পড়েছেন বহু যাত্রী। তাঁরা রেলের কাছে অনেক অভিযোগও জানিয়েছেন। বেশি ভাড়া দিলেও যাত্রীদের অভিযোগ, তাঁরা যথেষ্ট সুযোগ সুবিধা পাচ্ছেন না। আর এই অভিযোগ পাওয়া মাত্র নড়েচড়ে বসেছে ভারতীয় রেল। যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে সমস্ত অভিযোগের ক্ষেত্রে।
- Vande Bharat Express Train: পরিবর্তন করেছে রেল
যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে অনেক বিষয় পরিবর্তন করেছে রেল। রানি কমলাপতি-নিজামুদ্দিন রুটে বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express Train) সিট বদলে ফেলা হয়েছে। সিট কভারগুলি আরও নরম করা হচ্ছে। দূরপাল্লার ট্রেনেও আরামেই যাতায়াত করতে পারবেন যাত্রীরা। সিটের নীচে যে ফোন চার্জ দেওয়ার ব্যবস্থা আছে, সেই পয়েন্টের অবস্থানও সরান হচ্ছে। পা রাখার জায়গাটি আরও ভাল করা হচ্ছে। অক্টোবরের মধ্যে সব কাজ শেষ করা হবে।
- Vande Bharat Express Train: ১৫ দিনের মধ্যে কোচ
রেলের আধিকারিকরা জানিয়েছেন ওই রুটে ১৫ দিনের মধ্যে একটি কোচ পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে। ৭৮টি সিট বাড়ানো হচ্ছে আরও। পায়ের কাছে ছিল বোতল রাখার জায়গা, সেটা সিটের পাশে বসানো হচ্ছে, সিট সরানোর জন্য যে সুইচ আছে, তা সরানো হচ্ছে। প্রতিবন্ধীদের জন্য রাখা হচ্ছে হুইল চেয়ার, টয়লেটের হ্যান্ডেলে থাকবে একটি অতিরিক্ত ব্যান্ড। ফলে একেবারে নতুন বন্দে ভারত (Vande Bharat Express Train)।
উল্লেখ্য, বন্দে ভারত নিয়ে সুখবর এসেছে বাংলাতেও। হাওড়া-ভাগলপুর, হাওড়া-গয়া এবং হাওড়া-রাউরকেল্লা রুটে শুরু হয়েছে নতুন বন্দে ভারত (Vande Bharat Express Train)চলাচল। এছাড়াও আরও কিছু বন্দে ভারতের সূচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।












Click it and Unblock the Notifications