এবার ঘরে বসেই পেতে পারেন প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের ৩৬০ ডিগ্রি ভিউ !
এই বছর প্রসার ভারতী নিউজ অ্যাপ্লিকেশনটিতে দর্শকরা প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের একটি ৩৬০ডিগ্রি ভিউ পেতে চলেছেন বলে জানা যাচ্ছে। অতিরিক্ত বৈশিষ্ট্যটির পাশাপাশি এই বছর স্মার্ট-ফোন ব্যবহারকারীরা বিভিন্ন ইভেন্টের নির্দিষ্ট অংশগুলিতে নিজেদের ইচ্ছা অনুযায়ী দেখতে পারবেন বলেও জানা যাচ্ছে।

৩৬০ ডিগ্রি ভিউ পাওয়া যাবে প্রসার ভারতী নিউজ অ্যাপ্লিকেশনে
থাকছে বিভিন্ন ক্যামেরা অ্যাঙ্গেল। ওই ফিড গুলিই প্রসার ভারতী নিউজ অ্যাপ্লিকেশনের মাধ্যমে দর্শকদের কাছে পৌঁছে যাবে। প্রসার ভারতীর সিইও এস এস ভেম্পতি এই প্রসঙ্গে বলেন, "মোবাইল অ্যাপ্লিকেশনটিতে, আমরা প্রথমবারের জন্য একাধিক ক্যামেরা ফিড যুক্ত করতে চলেছি করব। আপনি যে কোনও অ্যাঙ্গেল আপনার ইচ্ছামতো প্যারেড দেখতে পাবেন। এর মধ্যে একটি জায়গায় উন্নত প্রযুক্তির ৩৬০ ডিগ্রির ক্যামেরা থাকছে বলে জানা যাচ্ছে। যার মাধ্যমে প্রায় গোটা জায়গাটির সামগ্রিক দৃশ্যটিও দেখা যাবে।

বিশাল আয়োজন করতে চলেছে দূরদর্শনও
পাশাপাশি দর্শকদের জন্য বিশাল আকারে অনুষ্ঠানের প্রদর্শনের জন্য বিশেষ ব্যবস্থা করছে পাবলিক ব্রডকাস্টার দূরদর্শনও। সূত্রের খবর এই বছর প্যারেড গ্রাউন্ডে দূরদর্শনের ৫০টি ক্যামেরা থাকছে বলে জানা যাচ্ছে।

থাকছে ৫০-র অধিক ক্যামেরা
এই প্রসঙ্গেও ভেম্পতি বলেন, "প্রথমবারের মতো, আমরা প্রজাতন্ত্র দিবসের লাইভ কভারেজের জন্য ৫০ টির বেশি ক্যামেরা ব্যবহার করছি। এটি অবশ্যই তাৎপর্যপূর্ণ একটি পদক্ষেপ। গত বছর সহ সাম্প্রতিক অতীতে আমরা মোট ৩০ টির কাছাকাছি ক্যামেরা ব্যবহার করেছি।

উদ্যোগে সামিল গুগলও
পাশাপাশি এই বছর গুগল ইন্ডিয়ার সঙ্গে যৌথ উদ্যোগে সম্প্রচার চালানোর সিদ্ধান্ত নিয়েছে প্রসার ভারতী। সূত্রের খবর, গুগলের হোমপেজে প্রসার ভারতীর লাইভ ফিড দেখা যাবে বলেও জানা যাচ্ছে। এই প্রসঙ্গে প্রসার ভারতী প্রধান আরও জানান, "আপনি যদি গুগল হোমপেজে প্রজাতন্ত্র দিবস লিখে সার্চ করেন তবে আপনি দূরদর্শনের লাইভ ফিড দেখতে পাবেন।গত বছরও, প্রসার ভারতীর স্বাধীনতা দিবস এবং প্রজাতন্ত্র দিবসে একই ব্যবস্থা ছিল।"
পাশাপাশি হিন্দি এবং ইংরেজি ছাড়াও এই বছর একাধিক ভাষায় ধারা ভাষ্য শোনা যাবে বলে জানা যাচ্ছে। আঞ্চলিক ভাষার মধ্যে থাকছে তামিল, মারাঠি এবং বাংলাও।












Click it and Unblock the Notifications