এবার আর 'জাদু কি ঝাপ্পি' নয়, মোদীর সঙ্গে রাহুলের হ্যান্ডশেক লোকসভায়

১৮ তম লোকসভা শুরুতেই সৌজন্যের ছবি। রাহুল গান্ধী ও নরেন্দ্র মোদী একে অপরের প্রতি সৌজন্য দেখালেন। দুজনেই মুখোমুখি হলেন। হাত মেলালেন দুজনে। রাহুল, মোদী দুজনের মুখেই হাসি।

সংসদ ভবনের এই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। রাহুল গান্ধী ও নরেন্দ্র মোদীর সৌজন্যতার ছবি নিয়ে শুরু হয়েছে চর্চা। স্পিকার পদে ওম বিড়লা নির্বাচিত হয়েছেন বুধবার। তারপরেই রাহুল গান্ধী ওম বিড়লাকে শুভেচ্ছা জানান। সেই সময় প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীও উপস্থিত ছিলেন। একে অপরের প্রতি সৌজন্যতার দেখতে পাওয়া যায়।

Rahul and Modi

স্পিকার ওম বিড়লার পাশে দাঁড়িয়ে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওম বিড়লাকে শুভেচ্ছা জানানোর জন্য লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী যান। শুভেচ্ছা জানান তিনি স্পিকারকে। এরপর রাহুল গান্ধী করমর্দনের জন্য প্রধানমন্ত্রীর দিকে হাত বাড়িয়ে দেন। প্রধানমন্ত্রী প্রথমে নমস্কারের ইঙ্গিত করেছিলেন। পরে তিনিও রাহুলের প্রতি হাত বাড়িয়ে দেন। রাহুল ও মোদী একে অপরের সঙ্গে করমর্দন করলেন।

করমর্দনের এই ঘটনা লোকসভায় সেই সময়ের সব থেকে গুরুত্বপূর্ণ মুহূর্ত হয়ে ওঠে। কারণ, বিজেপির বিরুদ্ধে সব সময় একপেশে রাজনীতির অভিযোগ তুলেছেন বিরোধীরা। গত ১০ বছরে বিরোধীদের মুখ সব সময় বন্ধ করার চেষ্টা হয়েছে। বিরোধীদের কণ্ঠরোধ করা হয়েছে লোকসভাতেও। এই অভিযোগ তোলা হয়েছে বিরোধী শিবির থেকে।

গত ১০ বছরে রাহুল গান্ধী ও নরেন্দ্র মোদীর রাজনৈতিক আঁচকাআঁচকি ধরা পড়ে সংবাদ মাধ্যমে। রাহুল গান্ধী ও নরেন্দ্র মোদী একে অপরের বিরুদ্ধে তীব্র আক্রমণও শানিয়েছেন। রাহুল গান্ধীকে লোকসভা থেকে বরখাস্ত পর্যন্ত করা হয়। যদিও সুপ্রিম কোর্টের নির্দেশে ফের লোকসভায় ফিরে আসেন রাহুল গান্ধী।

অতীতে নরেন্দ্র মোদীকে উঠে গিয়ে 'জাদু কি ঝাপ্পি' দিতে দেখা গিয়েছিল রাহুল গান্ধীকে। তাই নিয়ে যথেষ্ট সমালোচনাও হয়। জাতীয় রাজনীতিতে রাহুল গান্ধী তেমন সাফল্যের মুখ দেখতে পাচ্ছিলেন না। তার মধ্যে যমুনা দিয়ে অনেক জল গড়িয়ে গিয়েছে। এবার রাহুল গান্ধী সফল। বিরোধী মুখ হিসেবে ভারতের রাজনীতিতে তিনি প্রতিফলিত হয়েছেন। মোদী বিরোধিতা করে সংসদের মধ্যেও তিনি এবার বিরোধী দলনেতা।

ওম বিড়লাকে স্পিকারের আসনে এদিন নরেন্দ্র মোদী ও রাহুল গান্ধী দুজনেই নিয়ে যান। পাশাপাশি দু'জনকে হেঁটে যেতে দেখা গিয়েছে। আগামী দিনে কতটা সৌজন্য ধরা পড়ে লোকসভায়? তাই নিয়েই শুরু হয়েছে চর্চা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+