গো-মাংসে এবার তাণ্ডব নাগপুরে, স্কুটার থেকে ফেলে বেধড়ক মার আরোহীকে

ফের গোরক্ষকদের তাণ্ডব। এবার নাগপুরে স্কুটারে গোমাংস সন্দেহে ব্যবসায়ীকে স্কুটার থেকে রাস্তায় ফেলে বেধড়ক মার। ঘটনায় যুক্ত থাকার অভিযোগে এখনও পর্যন্ত চারজনকে গ্রেফতার করেছে পুলিশ

ফের গোরক্ষকদের তাণ্ডব। এবার নাগপুরে। স্কুটারে গোমাংস সন্দেহে ব্যবসায়ীকে স্কুটার থেকে রাস্তায় ফেলে বেধড়ক মার। ঘটনায় যুক্ত থাকার অভিযোগে এখনও পর্যন্ত চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

নাগপুরের ভারসিঙ্গি এলাকায় বুধবার ঘটনাটি ঘটে। প্রহৃত ব্যক্তির নাম ইসমাইল শাহ বলে জানা গিয়েছে।

গো-মাংসে এবার তাণ্ডব নাগপুরে, স্কুটার থেকে ফেলে বেধড়ক মার

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার রাস্তা দিয়ে যাওয়ার সময় অভিযুক্ত চার ব্যক্তি গোমাংস নিয়ে যাওয়ার অভিযোগ করে স্কুটারটিকে দাঁড় করায়। অভিযুক্তরা তাঁর বক্তব্য শুনতেই চায়নি বলে অভিযোগ করেছেন ইসমাইল শাহ। মারধরে বেহুঁশ হওয়ার পর পুলিশ তাঁকে উদ্ধার করে। অভিযোগ পাওয়ার পর চার অভিযুক্তকেই গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন, ডিএসপি শৈলেশ বালখাওয়াডে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন তিনি। একইসঙ্গে ইসমাইল শাহ-র সঙ্গে থাকা মাংস ফরেনসিক ল্যাবে পাঠানোর কথা জানিয়েছে নাগপুর পুলিশ।

গোরক্ষার নাম করে এর আগে দেশের বিভিন্ন জায়গায় মারধরের ঘটনা ঘটেছে। সম্প্রতি হরিয়ানায় জুনেইদ খান নামে বছর ১৬-র এক কিশোরকে খুনের ঘটনাও ঘটে। এই খুনের ঘটনায় অভিযুক্তরা, জুনেইদকে দেশ বিরোধী এবং মাংস খেকো বলে অভিযুক্ত করে বলে জানা গেছে।

জুনেইদকে খুনের ঘটনার আগে রাজস্থানে দুধ বিক্রেতা পহেলু খানকে গরু চুরির অপরাধে খুন করে গোরক্ষকরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+