এবার আর 'পাপ্পু' বলতে সাহস করছে না বিজেপি! রাহুল গান্ধীর বড় পরিবর্তনের পিছনে রয়েছে একটা টিম, সদস্য কারা?
স্টাইল বদলে ফেলেছেন রাহুল গান্ধী। তাঁকে অনেকটাই স্বপ্রতীভ লাগে। টানা পঞ্চমবার জয়ের পরে এবার তিনি সাংবিধানিক পদ পেয়েছেন। লোকসভায় ক্রমাগত তিনি প্রধানমন্ত্রী এবং বিজেপিকে আক্রমণ করে চলেছেন।
পরিস্থিতি সামাল দিতে বিজেপি কার্যত হিমশিম খাচ্ছে। বলদা হিসেবে বিজেপি কিন্তু আর পাপ্পু বলতে পারছে না। রাহুল গান্ধীর এই পরিবর্তনের পিছনে একটা বড় টিম কাজ করে চলেছে। টিমের সদস্যরা পর্দাল আড়াল থেকে কাজ করে চলেছেন। এব্যাপারে এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

অলংকার সওয়াই
আইসিআইসিআই ব্যাঙ্কের প্রাক্তন আধিকারিক অলংকার সওয়াই গত বেশ কিছু বছর ধরে রাহুল গান্ধীর সঙ্গে কাজ করছেন। তিনিই লোকসভায় বিরোধী দলনেতার চোখ-কান। রাহুল গান্ধীর সঙ্গে দেখা করতে গেলে চূড়ান্ত অনুমতি নিতে হয় তাঁর থেকেই।
কৌশল বিদ্যার্থী
অক্সফোর্ড গ্র্যাজুয়েট বিহারের কৌশল বিদ্যার্থী ২০১৯ সালে সরকারিভাবে রাহুল গান্ধীর ব্যক্তিগত সচিব ছিলেন। সংসদের অধিবেশন কিংবা ভ্রমণের সময় তাঁকে রাহুল গান্ধীর সঙ্গে দেখা যায়। অন্য রাজনৈতিক নেতাদের যোগসূত্র তিনিই। রাহুল গান্ধীর বক্ৃতা তৈরি করে দেন এই কৌশল বিদ্যার্থী।
কেবি বাইজু
একটা সময় ছিলেন রাহুল গান্ধীর এসপিজির সদস্য। ২০১০-এ চাকরি ছেড়ে রাহুল গান্ধীর সঙ্গী। তিনি রাহুল গান্ধীর ভ্রমণের বিষয়টি দেখেন। তিনিই রাহুল গান্ধীর বিভিন্ন সফরের পরিকল্পনা করেন।
সুনীল কানুগোলু
নির্বাচনী কৌশলবিদ সুনীল কানুগলু ২০২২ সাল থেকে কংগ্রেসের সঙ্গে কাজ করছেন। ২০২৪-এ তিনি কংগ্রেসের নির্বাচনী টাস্কফোর্সের অংশ ছিলেনয রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা এবং কর্নাটক ও তেলেঙ্গানায় দলের জয়ের পিছনে সব থেকে বড় অবদান তাঁরই।
বি শ্রীবৎস
রাহুল গান্ধীর সোশ্যাল মিডিয়ার দেখভাল করেন বি শ্রীবৎস। সোশ্যাল মিডিয়ায় রাহুল গান্ধী কী লিখবেন, সে সম্পর্কে বি শ্রীবৎসই ঠিক করে দেন। তিনি ২০২১ থেকে রাহুল গান্ধীর সঙ্গী।
স্যাম পিত্রোদা
গত কয়েক দশক ধরে গান্ধী পরিবারের ঘনিষ্ঠ স্যাম পিত্রোদা। রাজীব গান্ধীর বন্ধু স্যাম পিত্রোদা এই মুহূর্তে ইন্ডিয়ান ওভারসিজ কংগ্রেসের প্রধান। রাহুল গান্ধীর বিদেশ সফরের বিষয়টি তিনি দেখেন।
মানিকম ঠাকুর
এবারের লোকসভায় কংগ্রেসের হুইপ মানিকম ঠাকুর তামিলনাড়ু থেকে তিনবার সাংসদ নির্বাচিত হয়েছেন। দীর্ঘদিনের কংগ্রেস কর্মী এখন রাহুল গান্ধীর বিশ্বস্ত সঙ্গীদের একজন। তিনি রাহুল গান্ধীকে দক্ষিণ ভারত সম্পর্কে তথ্যের যোগান দেন।
গৌরব গগৈ
অসমের সাংসদ, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈয়ের ছেলে। সাংসদ হিসেবে প্রথম থেকেই রাহুল গান্ধীর ঘনিষ্ঠ তিনি। তিনি লোকসভায় বিরোধীদলের উপনেতা। রাহুল গান্ধীর সঙ্গী গৌরব গগৈ এখন কংগ্রেসের অন্যতম প্রধান কণ্ঠস্বর।
দলের তরফে যাঁরা রয়েছেন
কংগ্রেসের সংগঠনের সাধারণ সম্পাদক কেসি বেনুগোপাল দলে রাহুল গান্ধীর সব থেকে বিশ্বস্ত ব্যক্তিদের একজন। ২০১৭ সালে কংগ্রেসের সাধারণ সম্পাদক হওয়ার পরে গোয়া-কর্নাটকের মতো রাজ্যগুলির দায়িত্ব রাহুল গান্ধী তাঁর ওপরেই দেন।
এছাড়াও রাহুল গান্ধী ভরসা করেন বর্তমান কংগ্রেস সভাপতি ও রাজ্যসভায় বিরোধী দলের নেতা মল্লিকার্জুন খার্গের ওপরে। তিনি লোকসভা নির্বাচনের আগে ইন্ডিয়া ব্লকের চালিকা শক্তি হিসেবে কাজ করেছেন। বর্তমানে তিনি রাজ্যসভায় বিরোধী দলের ফ্লোর কৌশল চূড়ান্ত করেন।












Click it and Unblock the Notifications