Lok Sabha Election Result 2024: বিজেপির এই ফলে মোদীর ফেসলস হয়েছে, কটাক্ষ কংগ্রেসের
আর মোদী ম্যাজিক কাজ করছে না জন মানসে। এই লোকসভা ভোটের ফলাফলে সেটা স্পষ্ট। শনিবার কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে বিজেপির ফলাফল নিয়ে পর্যালোচনার পরে এমনই মন্তব্য করেছেন কংগ্রেসের তাবর নেতারা।
এবার আর নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা পায়নি বিজেপি। জোট শরিকদের হাত ধরে সরকার গড়তে হচ্ছে বিজেপিকে। অন্যদিকে এনডিএ জোটের যে জয় হয়েছে তা অপ্রত্যাশিতই বলা চলে। ফলাফল ঘোষণার দিন রাহুল গান্ধী সাংবাদিক বৈঠক করে বলেছিলেন বিজেপির নৈতিক পরাজয় হয়েছে। দেশের মানুষ বুঝিয়ে দিয়েছেন কীভাবে সংবিধান রক্ষা করতে হয়।

এতোদিন কেবল মোদী নামের ম্যাজিকেই বিজেপির ভোট ব্যাঙ্ক ভারী হয়েছে। কিন্তু এবার আর সেটা হল না। মোদী ম্যাজিক যে আর কাজ করছে না সেটা স্পষ্ট হয়ে গিয়েছে এই ফলাফলে। এক কথায় মোদীর ফেসলস হয়েছে। কারণ ভোটের আগে প্রচারে উত্তর থেকে দক্ষিণ ছুটে বেড়িয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু তারপরেও ভোট বাক্সে তার প্রতিফলন ঘটেনি।
মোদী মাহাত্ম যে ধীরে ধীরে ফিকে হতে শুরু করেছে সেটা এই ফলাফলেই স্পষ্ট। কাজেই আর মোদীর উপর ভর করে যে ভোটে আদায় করা যাবে না সেটা তারা বুঝতে পেরেছে। এবার অন্য স্ট্র্যাটেজি না নিলে বিজেপির বিপদ আছে বলে মনে করছে রাজনৈতিক মহস। লোকসভা ভোটের ফলাফল সব এক্সিট পোলকে ফেল করে দিয়েছে।
শনিবার কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকে রাহুল গান্ধীকে সংসদে বিরোধী দলনেতা হিসেবে নির্বাচন করার প্রস্তাব দেওয়া হয়েছে। তাতকে অবশ্য রাজি হননি রাহুল গান্ধী। তিনি বিষয়টি ভেবে দেখবেন বলে জানিয়েছেন। প্রায ১০ বছর পর সংসদ বিরোধী দলনেতা পেতে চলেছে্। এর আগে কোনও শক্তিশালী বিরোধী পক্ষ না থাকায় কোনও বিরোধী দলনেতা ছিল না।












Click it and Unblock the Notifications