মাত্র ২ হাজার টাকার চ্যালেঞ্জ! ৪১টা ডিম খেয়ে থামল হৃদস্পন্দন, মৃত্যু উত্তরপ্রদেশের এক ব্যক্তির
ডিম খাওয়ার চ্যালেঞ্জ পূরণ করার আগেই নিজের জীবন দিয়ে তার মূল্য দিলেন এক ব্যক্তি। সোমবার এই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের জনপুরে।

মৃত ব্যক্তির নাম সুভাষ যাদব। পুলিশ জানিয়েছে, ৪২ বছরের সুভাষ তাঁর এর বন্ধুর সঙ্গে বিবিগঞ্জ বাজারে ডিম খেতে যান। কিন্তু আচমকা তাঁর বন্ধুর সঙ্গে ঝগড়া হওয়ায় তাঁর বন্ধু দু’হাজার টাকার শর্ত জানিয়ে ৫০টি ডিম খাওয়ার বাজি ধরেন। সুভাষ শর্তটি গ্রহণ করে ডিম খাওয়া শুরু করেন।
৪১ টা ডিম খাওয়ার পর ৪২তম ডিম মুখে ঢোকানোর আগেই তিনি অচৈতন্য হয়ে মাটিতে পড়ে যান। স্থানীয়রা সুভাষকে ধরে জেলা হাসপাতালে নিয়ে যায়, সেখান থেকে তাঁকে সঞ্জয় গান্ধী পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে স্থানান্তরিত করা হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার একঘণ্টার মধ্যে তিনি মারা যান। চিকিৎসকরা জানিয়েছেন, অতিরিক্তি ডিম খাওয়ার ফলেই মৃত্যু হয়েছে সুভাষের।












Click it and Unblock the Notifications