‌৩৬৫ দিনে ১৯০ দিন কাজ চলবে সুপ্রিম কোর্টে, ২১০ দিন খোলা থাকছে হাইকোর্ট

‌৩৬৫ দিনে ১৯০ দিন কাজ চলবে সুপ্রিম কোর্টে, ২১০ দিন খোলা থাকছে হাইকোর্ট

সারা দেশজুড়ে যেখানে মামলার ফাইল প্রত্যেক দিনই বাড়তে থাকছে, সেখানে এই বছর সুপ্রিম কোর্ট খোলা থাকবে মাত্র ১৯০ দিন। অন্তত সেরকমটাই বলছে ২০২০ সালের ক্যালেন্ডার। অন্যদিকে, বম্বে, দিল্লি, গুয়াহাটি এবং মণিপুর হাইকোর্ট কর্মদিবসের ২১০ দিন খোলা থাকবে।

‌৩৬৫ দিনে ১৯০ দিন কাজ চলবে সুপ্রিম কোর্টে, ২১০ দিন খোলা থাকছে হাইকোর্ট


সেই ব্রিটিশ যুগ থেকে আদালতগুলির লম্বা ছুটির রীত চলে আসছে, যা স্বাধীনতার সাত দশক পরও বদলায়নি। এ বছর সিকিম হাইকোর্ট মাত্র ১৭৪ দিন কাজ হবে বাকি ১৯২ দিন ছুটি থাকবে। তার মানে প্রত্যেক মাসে গড়ে ১৫দিন করে কোর্টের কাজ চলবে। পঞ্জিকা অনুসারে, শীর্ষ আদালতে শনি–রবিবার সহ কোর্টের কাজ বন্ধ থাকবে ১৭৬ দিন। তার মানে প্রত্যেক মাসে গড়ে ১৬ দিন করে কোর্টের কাজ হবে। একদিকে সুপ্রিম কোর্টে ৬০ হাজারের কাছাকাছি মামলা জমে রয়েছে, সেখানে বছরের ক্যালেন্ডারে দেখা যাচ্ছে পাঁচটি ছুটি। তারমধ্যে উল্লেখযোগ্য ৪৫ দিনের গরমের ছুটি, এক সপ্তাহের হোলির ছুটি এবং ১৫ দিলেন শীতকালীন ছুটি। এছাড়াও দশেরা ও দিওয়ালিতে থাকছে প্রায় ১০ দিনের ছুটি।

তবে আদালতের কাজের ব্যাঘাতের কারণে এই ছুটিগুলি কমানোর চেষ্টা করা হয়েছিল কিন্তু তাতে রাজি হননি আইনজীবী মহল। বহু প্রাক্তন প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের কাজকে ৩৬৫ দিনই চালু রাখার প্রস্তাব দিয়েছিলেন কিন্তু সেই প্রস্তাব মানেননি আইনজীবীরা। যদিও অনেক হাইকোর্টই দশকের পর দশক ধরে জমে থাকা মামলার নিষ্পত্তি করতে শনিবারও আদালত খোলা রেখে কাজ করে, তাও দীর্ঘ ছুটির তালিকা আর উচ্চ। কিন্তু আইন বিশেষজ্ঞরা এই দীর্ঘ ছুটির পক্ষে জানিয়েছেন যে বিচারকরা তাঁদের অনেক কাজই বাড়িতে বা চেম্বারে বসে সেরে ফেলেন এই ছুটিতে, অনেক বিচার লেকার কাজও হয় সেই সময়, যা উন্মুক্ত আদালতে হয়ে ওঠে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+