'সাইলেন্ট গরবা', এমন নাচ না দেখে থাকলে দেখুন এই আজব ভিডিও

নবরাত্রি মানেই বিখ্যাত গরবা নাচে মাতোয়ারা হন গুজরাতিরা। আর এই নাচের ধারায় এবছর সংযুক্ত হল নতুন দিক। তা হল 'সাইলেন্ট গরবা'।

দেশজুড়ে এখন উৎসবের আমেজ। পশ্চিমবঙ্গ সহ পূর্বের রাজ্যগুলো যেমন মেতে রয়েছে দুর্গাপুজোর আনন্দে সেভাবেই পশ্চিমে গুজরাত থেকে মহারাষ্ট্র মেতেছে নবরাত্রির আনন্দে। নবরাত্রি মানেই বিখ্যাত গরবা নাচে মাতোয়ারা হন গুজরাতিরা। আর এই নাচের ধারায় এবছর সংযুক্ত হল নতুন দিক। তা হল 'সাইলেন্ট গরবা'।

'সাইলেন্ট গরবা', এমন নাচ না দেখে থাকলে দেখুন এই আজব ভিডিও

রণবীর-অনুষ্কা-ঐশ্বর্য অভিনীত 'অ্যায় দিল হ্যায় মুশকিল' ছবিতে একটি বিখ্যাত গান ছিল 'ব্রেকআপ সং'। গানের দৃশ্যে একটি 'সাইলেন্ট ডিস্কো ' দেখা নো হয়। যেখানে সবাই কানে হেডফোন দিয়ে গান শুনতে শুনে নিজের তালে চান করছিল।এবার সেই ভাবনাকেই কেন্দ্র করেই আয়োজিত হল 'সাইলেন্ট গরবা'।

মুম্বইয়ের মালাডের এক হলে রাত ১১ টা থেকে রাত ২ পর্যন্ত এইভাবেই গরবা নাচলেন সবাই। অত্যাধুনিক হেডফোনে রয়েছে ৩ টি গানের অপশন। সেখানে থেকে যেটা ইচ্ছে বেছে নিয়েই নাচা যাবে। কে কোন গান শুনে নাচছেন , তা বোঝা যাচ্ছে হেডফোনের কালার কোড লাইট দেখে।

গোটা গরবা নাচের অনুষ্ঠান শুরু হল সন্ধ্যে ৭ টা থেকে। তবে রাত ১১ টা পর য়েন কোনওভাবেই শব্দ দূষণ না হয়, তার জন্য এই ব্যবস্থা। মায়ানগরী মুম্বইয়ের এই আধুনিক গরবা ভাবনা অনেককেই মুগ্ধ করেছে। সব মিলিয়ে উৎসবের মরশুমে এই নতুন ধাঁচের গরবা মন কেড়েছে সবারই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+