এয়ারটেলের গ্রাহকের কাছে লক্ষাধিক টাকার 'উড়ো বিল', নেপথ্যের গাফিলতি জেনে সতর্ক হোন

দিল্লির নীতিন শেট্টির দাবি, তাঁর কাছে আচমকাই ১, ৮৬, ৫৫৩ টাকার ফোনের 'উড়ো-বিল' পাঠিয়েছে এয়ারটেল কর্তৃপক্ষ। তাঁকে বলা হয়েছে শিগিগির এই বিল পেমেন্ট করতে হবে ।

দিল্লির নীতিন শেট্টির দাবি, তাঁর কাছে আচমকাই ১, ৮৬, ৫৫৩ টাকার ফোনের 'উড়ো-বিল' পাঠিয়েছে এয়ারটেল কর্তৃপক্ষ। তাঁকে বলা হয়েছে শিগিগির এই বিল পেমেন্ট করতে হবে । এবছরের জুন আট থেকে জুলাই মাসের ৭ তারিখ পর্যন্ত সময়সীমাতে তাঁর এয়ারটেল কানেকশনের এই লাখ টাকার বিল হয়েছে বলে নীতিনকে জানিয়েছে এয়ারটেল কর্তৃপক্ষ।

এয়ারটেলের ফোনের সংযোগে, নীতিনের যে সিস্টেম করা রয়েছে, তাতে বিল ১৪ ০০০ টাকার বেশি হলেই তাঁর কাছে এয়ারটেলের তরফ থেকে ফোন কল আসবার কথা। ফোনে তাঁকে বিলের টাকার অঙ্ক মনে করিয়ে দেওয়ার কথা।

এয়ারটেলের গ্রাহকের কাছে লক্ষাধিক টাকার 'উড়ো বিল', নেপথ্যের গাফিলতি জেনে সতর্ক হোন

উল্লেখ্য, জুন মাসে দুবাই বেড়াতে যাোয়ার সময় নীতিন একটি এয়ারটেলের আন্তর্জাতিক ডেটা কার্ড ভরিয়ে নেন। নিয়ম অনুযায়ী ফিরে আসার পর, সেই কার্ড ডিঅ্যাক্টিভেট করবার জন্য এয়ারটেল কর্তৃপক্ষকে জানানোর কথা নীতিনের। তবে এয়ারটেলের 'মাই এয়ারচেল অ্যাপ'টিতে প্রযুক্তিগত সমস্যার জন্য, নিতীনের সেই আবেদন অর্থাৎ আন্তর্জাতিক রোমিং ডিঅ্যাক্টিভেটের আবেদন যায়নি এয়ারটেল কর্তৃপক্ষের কাছে।

সঙ্গে সঙ্গে তা এয়ারটেলকে জানিয়েছিলেন নিতীন। তখনই এয়ারটেল জানায়, যে তাদের গাফিলতির জন্য এই ঘটনা ঘটায় , তারা কোনও বিল জেনারেট করছে না। তবে দেখা যায় পরে, সেই বিলই জেনারেট হয়ে গিয়েছে এয়ারটেলের তরফে। এ নিয়ে বার বার এয়ারটেল কর্তৃপক্ষের দ্বারস্থ হলেও সমস্যার সমাধানের অপেক্ষায় দিল্লির নিতীন শেঠি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+