এই প্রথম ৪১,০০০ ছুঁল সেনসেক্স, রেকর্ড উচ্চতায় নিফটিও
মঙ্গলবার বাজার খুলতেই চাঙ্গা শেয়ার বাজার। ৪১,০০০ ছুঁল সেনসেক্স। বাজার খুলতেই ২০০ পয়েন্ট বেড়েছে। গতকাল ৪০,০০০ পয়েন্টে বন্ধ হয়েছিল শেয়ার বাজার।
মঙ্গলবার বাজার খুলতেই চাঙ্গা শেয়ার বাজার। ৪১,০০০ ছুঁল সেনসেক্স। বাজার খুলতেই ২০০ পয়েন্ট বেড়েছে। গতকাল ৪০,০০০ পয়েন্টে বন্ধ হয়েছিল শেয়ার বাজার। সেনসেক্স চাঙ্গা হতেই টাকার দাম বাড়তে শুরু করেছে। মার্কিন ডলারের তুলনায় টাকার দাম ৭১. ৬৬-এ পৌঁছেছে। জুন মাসের পর এই প্রথম নিফটিও রেকর্ড উচ্চতায় পৌঁছল।

বাজার খুলতেই দাম চড়তে শুরু করেছে ব্যাঙ্কিং, ফার্মা, মেটাল, আইটি কোম্পানির শেয়ার। টাটা স্টিল, ইয়েস ব্যাঙ্ক, সান ফার্মা, আইসিআইসিআই ব্যাঙ্ক, ইনফোসিস, এশিয়ান পেইন্টসের শেয়ারের দাম ১ শতাংশ থেকে ১.৬ শতাংশ হারে চড়তে শুরু করেছে। অন্যদিকে ভারতী এয়ারটেলের শেয়ার কমেছে ১.৫ শতাংশ হারে।
চিন ও আমেরিকার বাণিজ্যিক চুক্তির পথ সুগম হওয়ার কারণেই গোটা বিশ্বেই শেয়ার বাজারের এই চাঙ্গা অবস্থা বলে মনে করা হচ্ছে। ভারতেও চাঙ্গা হয়েছে শেয়ার বাজার। এমনই মনে করা হচ্ছে। অর্থনীতিবিদরা আবার দাবি করেছেন কর্পোরেট রেট কমানোর কারণেই শেয়ার বাজারের হাল ফিরতে শুরু করেছে।












Click it and Unblock the Notifications