পরিবারের আত্মহত্যার পরিকল্পনা থেকে অদ্ভুত ভাবে রেহাই পেল পুত্র সন্তান, জানেন কেন

এক পরিবারের আত্মহত্যার ঘটনা ঘিরে চাঞ্চল্য দিল্লিতে ।

দিল্লির ছোট্ট ঋষভ-এর পরিবারে তখন আশান্তির চরম পরিবেশ। জমি ,বাড়ি বিবাদকে কেন্দ্র করে ঋষভের মা, বাবা তাঁদের দুই সন্তানকে নিয়ে আত্মহত্যার রাস্তা বেছে নেবেন ঠিক করে ফেলেছেন। এরকম পরিস্থিতিতে , ঋষভের বোন বাড়ি থাকলেও, বাড়িতে ছিল না ঋষভ।

পরিবারের আত্মহত্যার পরিকল্পনা থেকে অদ্ভুত ভাবে রেহাই পেল পুত্র সন্তান, জানেন কেন

ছোট্ট ঋষণ তখন পাশের বাড়িতে খেলায় ব্যস্ত। তার মা ঋষভকে ডেকে আনতে গেলে , সে বায়না করতে থাকে যে , প্রতিবেশীর বাড়ির প্রসাদ না খেয়ে সে কিছুতেই বাড়ি ফিরবে না। আর শেষে ঋষভের জেদের কাছে হার মেনে বাড়ি ফিরে যায় তর মা। পরবর্তীকালে ঋষভের মা ললিতা ,বাবা ভিকি ও বোনের মৃতদেহ উদ্ধার হয় তাদের বাসভবন থেকে । পুলিশের দাবি, এই মৃত্যু আত্মহত্যার ঘটনা। পুলিশ সূত্রের খবর বিষ পান করে ঘটেছে এই মৃত্যুর ঘটনা।

কিন্তু এরকম এক ঘটনায় যেভাবে ঋষভ প্রাণে বেঁচে গিয়েছে, তাতে সকলেই অবার। পূজার প্রসাদ খেতে চাওয়ার জেদ তাকে বাঁচিয়েছে বলে মত প্রতিবেশীদের। পাশাপাশি, এক প্রতিবেশী জানিয়েছেন, ঋষভের যাবতীয় দায়িত্ব তিনি নিচ্ছেন। ঋষভকে তিনি ছেলের মতো করে মানুষ করতে চান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+