এই ভোট অগ্রগতি ও স্থিতিশীলতার! উত্তর-পূর্বের তিন রাজ্যে বিজেপি জোটের জয়ের পরে প্রতিক্রিয়া মোদীর
তিন রাজ্যেই প্রচার করেছিলেন তিনি। ত্রিপুরা, মেঘালয়, নাগাল্যান্ড এই তিন রাজ্যেই ফের বিজেপি কিংবা তাদের জোট সরকার ক্ষমতায় আসতে চলেছে। স্বভাবতই খুশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
উত্তর-পূর্বে তিন রাজ্যের মধ্যে ত্রিপুরায় বিজেপি একাই গরিষ্ঠতা পেয়েছে। আর নাগাল্যান্ড ও মেঘালয়ে বিজেপি-জোট ক্ষমতায় আসছে। এদিন ফলাফল প্রকাশের পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একাধিক টুইট বার্তায় এই তিন রাজ্যের জনগণকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেছেন, এই ভোট রাজ্যগুলির অগ্রগতি ও স্থিতিশীলতার জন্য।
|
ধন্যবাদ ত্রিপুরা
জয়ে পরে ত্রিপুরার জনগণকে ধন্যবাদ জানাতে গিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, এই ভোট অগ্রগতি ও স্থিতিশীলতার ভোট। এই জয় রাজ্যে বৃদ্ধির গতিপথকে এগিয়ে নিয়ে যাবে। এই জয়ে দলের নেতা-কর্মীদের ধন্যবাদ জানাতে গিয়ে তিনি বলেছেন, রাজ্য বিজেপির নেতা-কর্মীদের এই চেষ্টায় তিনি গর্বিত।
|
মেঘালয়ের মানুষদের প্রতি কৃতজ্ঞতা
টুইটে মেঘালয়বাসীদের প্রতি কৃতজ্ঞতা জানাতে গিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, যাঁরা সমর্থন করেছেন, তাঁদের প্রতি তিনি কৃতজ্ঞ। মেঘালয়ের উন্নয়নের গতিপথকে উন্নত করার জন্য কঠোর পরিশ্রম চালিয়ে যাবেন বলে জানিয়েছেন তিনি। দলের কর্মীরা যাঁরা, লড়াই চালিয়েছেন, তাঁদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন মোদী। রাজ্যের জনগণের ক্ষমতায়নের দিকে মনোনিবেশ করা হবে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী।
|
নাগাল্যান্ডের জনগণকে ধন্যবাদ
নাগাল্যান্ডের জনগণকেও ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, জোটকে রাজ্যের সেবা করার জন্য আরেকবার সুযোগ দিয়েছেন রাজ্যবাসী। ডাবল ইঞ্জিন সরকার রাজ্যের উন্নতির জন্য কাজ করে যাবে। জয় আনতে এই রাজ্যেরও দলীয় কর্মীদের কঠোর পরিশ্রমের প্রশংসা করেছে তিনি।

অমিত শাহের প্রতিক্রিয়া
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিজেপির জয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেছেন, প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বাদীন এনডিএকে পুনর্নির্বাচিত করে শান্তি ও অগ্রগতি বেছে নেওয়ার জন্য তিনি তিন রাজ্যের মানুষকে তাঁর হৃদয় দিয়ে ধন্যবাদ জানাচ্ছেন।












Click it and Unblock the Notifications