Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

এই নির্বাচন জম্মু ও কাশ্মীরের মানুষের আত্মসম্মান ও অধিকারের, বার্তা রাহুল গান্ধীর

তৃতীয় দফার ভোটগ্রহণ চলছে জম্মু-কাশ্মীরে। কংগ্রেসকে ভোট দিয়ে জেতানোর আহ্বান জানিয়েছেন নেতারা। সাধারণ মানুষের কাছে বার্তা পাঠিয়েছেন রাহুল গান্ধীও। এই নির্বাচন তাদের আত্মসম্মান এবং অধিকারের। এই কথা মনে করিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা।

কংগ্রেসের রাজ্যসভার নেতা মল্লিকার্জুন খাড়গেও বার্তা দিয়েছেন সাধারণ ভোটারদের উদ্দেশ্যে। যারা তাঁদের কাছ থেকে রাজ্যের মর্যাদা কেড়ে নিয়েছে। তাদের "পাঠ শেখানোর" জন্য ভোটারদের কাছে আবেদন করেছেন এই প্রবীণ কংগ্রেস নেতা।

Rahul gandhi

জম্মু ও কাশ্মীরে আজ মঙ্গলবার তৃতীয় দফার ভোটগ্রহণ চলছে। রাজধানী জম্মু সহ সাতটি জেলার ৪০ টি আসনে ভোটগ্রহণ চলছে। ৩৯.১৮ লক্ষেরও বেশি ভোটার আছেন। এদিন ৪১৫ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করা হবে।

এক্স হ্যান্ডেলে এদিন বার্তা দিয়েছেন রাহুল গান্ধী। তিনি লিখেছেন, " সমস্ত ভোটারদের অনুরোধ করা হচ্ছে, যেন তারা তাদের বাড়ি থেকে বের হয়ে আসেন। ইন্ডিয়া জোটকে ভোট দেন। ইন্ডিয়া জোটের জন্য আপনার প্রতিটি ভোট জম্মু ও কাশ্মীরের ভবিষ্যতের ভিত্তি সুরক্ষিত করবে। আপনাকে আপনার অধিকারের জন্য লড়াই করার শক্তি দেবে।"

খাড়গে জম্মু ও কাশ্মীরের জনগণকে তাদের ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান জানিয়েছেন। "জম্মু ও কাশ্মীর নির্বাচনের তৃতীয় ধাপের ভোট শুরু হওয়ার সঙ্গে সঙ্গে, আমি এই ৪০ টি বিধানসভা আসনের জনগণকে তাদের গণতান্ত্রিক অধিকারগুলিকে প্রয়োগ করার জন্য অনুরোধ করছি।" কংগ্রেস সভাপতি এক্স হ্যান্ডেলে এই বার্তা দিয়েছেন।

কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী ভডরাও বার্তা দিয়েছেন এক্স হ্যান্ডেলে। "আমার জম্মু ও কাশ্মীরের ভাই ও বোনেরা, আজ ভোটের তৃতীয় এবং শেষ ধাপ। আমি আপনাদের সকলকে গণতন্ত্রের এই উৎসবে উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করছি। গণতন্ত্রের জন্য, আপনার অধিকারের জন্য, জীবিকা এবং কর্মসংস্থানের জন্য, আপনার রাজ্যে আপনার শাসনের জন্য বিপুল সংখ্যক ভোট দিন। "

বারামুল্লা, উড়ি, রাফিয়াবাদ, পাত্তান, গুলমার্গ, সোপোর এবং বারামুল্লা জেলার ওয়াগুরা-ক্রিরি; কুপওয়ারা জেলার কুপওয়ারা, কর্নাহ, ত্রেহগাম, হান্দওয়ারা, লোলাব এবং ল্যাঙ্গেট এবং বান্দিপোরা জেলার বান্দিপোরা, সোনাওয়ারি এবং গুরেজ এই সব বিধানসভায় মঙ্গলবার ভোট হয়। এই ১৬ টি আসনে মোট ২০২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জম্মু অঞ্চলের উধমপুর, সাম্বা এবং কাঠুয়া জেলার ২৪ টি বিধানসভা কেন্দ্রেও এদিন ভোট।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+